ক্যানিজিয়ার আগমনে ঢাকায় কনসার্ট, ১০০ দর্শক পাবেন অটোগ্রাফ ও ছবি তোলার সুযোগ

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত তারকা ক্লদিও ক্যানিজিয়া এবার আসছেন ঢাকায়। ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে মাঠ মাতানো এই সাবেক ফুটবলার ছিলেন দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ। তার ঢাকায় আগমন উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট ‘সকারামা’। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে বসবে এই সংগীত আয়োজনের আসর। বিকেল ৩টা থেকে শুরু হতে যাওয়া কনসার্টে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট, আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার। ক্যানিজিয়ার ঢাকায় আসার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে চিরকুট। ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়েছে, ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে নিজের খেলা দিয়ে দর্শকদের মুগ্ধ করা এই আর্জেন্টাইন তারকার জন্য পারফর্ম করতে তারা বেশ আগ্রহী। বিশ্ব ফুটবলের এই আইকনকে উদ্‌যাপন করতেই ‘সকারামা’র আয়োজন। লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেড যৌথভাবে আয়োজন করছে কনসার্টটি। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ক্যানিজিয়া। শুধু তাকে কাছ থেকে দেখার সুযোগই নয়, আয়োজনে থাকছে ভক্তদের জন্য বিশেষ চমক। কনসার্টে উপস্থিত ১০০ জন

ক্যানিজিয়ার আগমনে ঢাকায় কনসার্ট, ১০০ দর্শক পাবেন অটোগ্রাফ ও ছবি তোলার সুযোগ
আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত তারকা ক্লদিও ক্যানিজিয়া এবার আসছেন ঢাকায়। ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে মাঠ মাতানো এই সাবেক ফুটবলার ছিলেন দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ। তার ঢাকায় আগমন উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট ‘সকারামা’। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে বসবে এই সংগীত আয়োজনের আসর। বিকেল ৩টা থেকে শুরু হতে যাওয়া কনসার্টে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট, আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার। ক্যানিজিয়ার ঢাকায় আসার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে চিরকুট। ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়েছে, ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে নিজের খেলা দিয়ে দর্শকদের মুগ্ধ করা এই আর্জেন্টাইন তারকার জন্য পারফর্ম করতে তারা বেশ আগ্রহী। বিশ্ব ফুটবলের এই আইকনকে উদ্‌যাপন করতেই ‘সকারামা’র আয়োজন। লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেড যৌথভাবে আয়োজন করছে কনসার্টটি। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ক্যানিজিয়া। শুধু তাকে কাছ থেকে দেখার সুযোগই নয়, আয়োজনে থাকছে ভক্তদের জন্য বিশেষ চমক। কনসার্টে উপস্থিত ১০০ জন সৌভাগ্যবান দর্শক সরাসরি ক্যানিজিয়ার সঙ্গে কথা বলা, অটোগ্রাফ নেওয়া এবং ছবি তোলার সুযোগ পাবেন। এরই মধ্যে শুরু হয়েছে ‘সকারামা’র টিকিট বিক্রি। তিনটি ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সিলভার ক্যাটাগরির টিকিট ২ হাজার টাকা, গোল্ড ৩ হাজার এবং প্লাটিনাম ক্যাটাগরির টিকিটের দাম ১০ হাজার টাকা। অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিফাই থেকে টিকিট সংগ্রহ করা যাচ্ছে। ফুটবলপ্রেমীদের কাছে ক্যানিজিয়ার আলাদা পরিচিতি রয়েছে। নব্বইয়ের দশকে আর্জেন্টিনার আক্রমণভাগে তার গতি, ড্রিবলিং ও গোল করার দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছিল। ম্যারাডোনার সঙ্গে তার জুটি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে ফুটবল ইতিহাসে। সেই তারকাকেই এবার ঢাকার মঞ্চে কাছ থেকে দেখার সুযোগ তৈরি করেছে ‘সকারামা’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow