ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে তাসকিনের অদ্ভুত উদযাপন, ভাইরাল ভিডিও
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনে বল হাতে দারুণ ছন্দে ছিল বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদের সঙ্গে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনও নিয়মিত চাপ তৈরি করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটারদের ওপর। এরই মধ্যে ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে তাসকিনের অদ্ভুত উদযাপন নজর কেড়েছে সবার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। অস্ট্রেলিয়ার ইনিংসের ২২তম ওভারে গ্রিনকে ফেরান তাসকিন। বাংলাদেশের এই পেসারের লেন্থ বলটি লেগ সাইডে ফ্লিক করতে চেয়েছিলেন গ্রিন। তবে শটটি ঠিকমতো ব্যাটে-বলে না হওয়ায় বল উঠে যায় মিডউইকেটের দিকে। সেখানে অভিজ্ঞ মুশফিকুর রহিম দারুণ ক্যাচ নিয়ে গ্রিনকে সাজঘরে ফেরান। গ্রিন ১৩ বলে ১৩ রান করে ফিরতেই সতীর্থরা মুশফিককে ঘিরে উদযাপন শুরু করেন। আর ঠিক তখনই কিছুটা দূরে দাঁড়িয়ে অন্যরকম ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায় তাসকিনকে। জিভ বের করে ছোট্ট নাচের মতো উদযাপন করেন তিনি। তার সেই অদ্ভুত উদযাপনের ভিডিওই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গ্রিনকে হারানোর আগে অস্ট্রেলিয়া অবশ্য ভালোভাবেই শুরু করেছিল। অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়েন জেক ওয়েদারাল্ড ও
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনে বল হাতে দারুণ ছন্দে ছিল বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদের সঙ্গে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনও নিয়মিত চাপ তৈরি করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটারদের ওপর। এরই মধ্যে ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে তাসকিনের অদ্ভুত উদযাপন নজর কেড়েছে সবার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
অস্ট্রেলিয়ার ইনিংসের ২২তম ওভারে গ্রিনকে ফেরান তাসকিন। বাংলাদেশের এই পেসারের লেন্থ বলটি লেগ সাইডে ফ্লিক করতে চেয়েছিলেন গ্রিন। তবে শটটি ঠিকমতো ব্যাটে-বলে না হওয়ায় বল উঠে যায় মিডউইকেটের দিকে। সেখানে অভিজ্ঞ মুশফিকুর রহিম দারুণ ক্যাচ নিয়ে গ্রিনকে সাজঘরে ফেরান।
গ্রিন ১৩ বলে ১৩ রান করে ফিরতেই সতীর্থরা মুশফিককে ঘিরে উদযাপন শুরু করেন। আর ঠিক তখনই কিছুটা দূরে দাঁড়িয়ে অন্যরকম ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায় তাসকিনকে। জিভ বের করে ছোট্ট নাচের মতো উদযাপন করেন তিনি। তার সেই অদ্ভুত উদযাপনের ভিডিওই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গ্রিনকে হারানোর আগে অস্ট্রেলিয়া অবশ্য ভালোভাবেই শুরু করেছিল। অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়েন জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড। এরপরই বাংলাদেশের পেসারদের তোপে পড়ে স্বাগতিকরা।
ওয়েদারাল্ডকে ২৩ রানে ফিরিয়ে প্রথম আঘাত করেন হাসান মাহমুদ। পরের ওভারেই ট্রাভিস হেড ২২ রানে বোল্ড হন। এরপর এবাদত হোসেন ফেরান মার্নাস লাবুশেনকে। তার বলে স্টিভ স্মিথের ক্যাচও উঠেছিল, তবে তৃতীয় স্লিপে সেটি ফসকে যায়।
প্রথম সেশনেই অস্ট্রেলিয়ার চার উইকেট তুলে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত হাসানের ৬, তাসকিন ও এবাদতের জোড়া শিকারে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে দিন শেষ করেছে বাংলাদেশ।
এসকেডি/আইএন
What's Your Reaction?