ক্রসিংয়ে উঠেই বাসের তেল শেষ, ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। ঘারিন্দা রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজান পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেলক্রসিং পার হওয়ার সময় একটি বাসের তেল শেষ হয়ে যায়। এতে বাসটি রেললাইনেই দাঁড়িয়ে থাকে। এসময় টাঙ্গাইল থেকে ছেড়া আসা সিরাজগঞ্জে এক্সপ্রেসের ট্রেনটি বাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এসআই মিজান আরও বলেন, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছেন। আমরা ঘটনাস্থলে কাজ করছি৷। আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম

ক্রসিংয়ে উঠেই বাসের তেল শেষ, ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘারিন্দা রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজান পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রেলক্রসিং পার হওয়ার সময় একটি বাসের তেল শেষ হয়ে যায়। এতে বাসটি রেললাইনেই দাঁড়িয়ে থাকে। এসময় টাঙ্গাইল থেকে ছেড়া আসা সিরাজগঞ্জে এক্সপ্রেসের ট্রেনটি বাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

এসআই মিজান আরও বলেন, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছেন। আমরা ঘটনাস্থলে কাজ করছি৷।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow