ক্রিকেট বোর্ড ও মিডিয়া জগত নিয়ে আসিফের বিস্ফোরক পোস্ট

বরাবরের মতো এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সরব হয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তবে এবার তিনি ক্রিকেটাঙ্গন, রাজনীতি, মন্ত্রী, বিসিবি এবং ক্রীড়া সাংবাদিকদের নিয়ে একাধিক মন্তব্য করেছেন। শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বিসিবিকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি ক্রীড়া সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন এবং সেগুলোর প্রমাণ দেওয়ার দাবি করেন। তবে পুরো বক্তব্যে তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি। পোস্টে আসিফ আকবর লেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম উল্লেখ করে তিনি দাবি করেন, বর্তমানে যারা বোর্ড পরিচালনায় আছেন, তারা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার অপব্যবহারের ফল বলে মন্তব্য করেন। তিনি ক্রীড়া সাংবাদিকতার মান নিয়েও প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, বর্তমানে কিছু কনটেন্ট ক্রিয়েটর ও মিডিয়া কর্মীর কারণে মূলধারার সংবাদমাধ্যমগুলো সমস্যার মুখে পড়ছে এবং অনেক ক্ষেত্রে ভুল তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন। একইসঙ্গে কিছু সাংবাদিকের মধ্যে পেশাদার নৈতিকতার ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন। আসিফ আকবর মিডিয়া মালিকদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, প্রকৃত ও দে

ক্রিকেট বোর্ড ও মিডিয়া জগত নিয়ে আসিফের বিস্ফোরক পোস্ট

বরাবরের মতো এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সরব হয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তবে এবার তিনি ক্রিকেটাঙ্গন, রাজনীতি, মন্ত্রী, বিসিবি এবং ক্রীড়া সাংবাদিকদের নিয়ে একাধিক মন্তব্য করেছেন।

শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বিসিবিকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি ক্রীড়া সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন এবং সেগুলোর প্রমাণ দেওয়ার দাবি করেন। তবে পুরো বক্তব্যে তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি।

পোস্টে আসিফ আকবর লেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম উল্লেখ করে তিনি দাবি করেন, বর্তমানে যারা বোর্ড পরিচালনায় আছেন, তারা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার অপব্যবহারের ফল বলে মন্তব্য করেন। তিনি ক্রীড়া সাংবাদিকতার মান নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, বর্তমানে কিছু কনটেন্ট ক্রিয়েটর ও মিডিয়া কর্মীর কারণে মূলধারার সংবাদমাধ্যমগুলো সমস্যার মুখে পড়ছে এবং অনেক ক্ষেত্রে ভুল তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন। একইসঙ্গে কিছু সাংবাদিকের মধ্যে পেশাদার নৈতিকতার ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন।

আসিফ আকবর মিডিয়া মালিকদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, প্রকৃত ও দেশপ্রেমিক ক্রীড়া সাংবাদিকদের কাজের সুযোগ করে দেওয়া উচিত এবং অন্যদের মাঠপর্যায়ে বা ভিন্ন দায়িত্বে স্থানান্তর করা দরকার।

তিনি আরও দাবি করেন, কিছু সাংবাদিক খেলোয়াড়দের ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরঞ্জিতভাবে সংবাদ প্রকাশ করেন, যা মূল ক্রীড়া সংবাদকে আড়াল করে দেয়।

পোস্টের শেষ অংশে তিনি রাজনৈতিক প্রসঙ্গ টেনে অতীত ও বর্তমানের বিভিন্ন প্রভাব ও নিয়ন্ত্রণ নিয়ে কড়া মন্তব্য করেন।

সংবাদ মাধ‍্যমের সম্পাদকদের কাছে অনুরোধ করে আসিফ বলেন, ‘সংবাদ মাধ‍্যমের সম্পাদকদের কাছে অনুরোধ, এদের খবর এবং তালিকা আমার কাছে আছে, আমি সাহায‍্য করবো। অতি দ্রুত এসব নষ্ট ভিউখোর এজেন্টদের বিরুদ্ধে ব‍্যবস্থা নিন, এদের কারণে আপনার মিডিয়া হাউস আছে উচ্চ মাত্রার ঝুঁকিতে।’

সবশেষে তিনি লেখেন, ‘জনতার সরকারকে বলবো, ক্রিকেট মন্ত্রী আর তিন আগস্টের গণভবনের বিহারী গুপ্তটাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করুন, প্রমাণ আমি দিবো। সাবধান হউন, সময় গেল সাধন হবে না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow