ক্রিকেট বোর্ড সভাপতির বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

ক্রিকেট কানাডার সদ্য নির্বাচিত সভাপতি অরবিন্দর খোসার বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। কানাডার স্থানীয় সময় বুধবার (২০ মে) ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কানাডিয়ান সংবাদমাধ্যম সিবিসি। খোসা জানিয়েছেন, নিউটন এলাকার তার বাসভবন লক্ষ্য করে স্থানীয় সময় ভোর ৪টা ৪০ মিনিটে গুলি চালানো হয়। সে সময় বাড়ির ভেতরে লোকজন থাকলেও কেউ আহত হননি। আদালতের নির্দেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সম্প্রতি তিনি আমজাদ বাজওয়ার স্থলাভিষিক্ত হয়ে ক্রিকেট কানাডার সভাপতির দায়িত্ব নেন। এদিকে, কানাডা বোর্ডের সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের যোগাযোগ থাকার অভিযোগও উঠেছে। এর আগে সিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়, লরেন্স বিষ্ণোই গ্যাং সংশ্লিষ্ট ব্যক্তিরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কানাডার ক্রিকেট অঙ্গনের কয়েকজন সদস্যকে ভয়ভীতি দেখিয়েছিল। সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খোসার বাড়ির দরজা, জানালা ও বাইরের দেয়ালে অন্তত পাঁচটি গুলির চিহ্ন দেখা গেছে। সারে পুলিশ জানিয়েছে, ঘটনাটি চাঁদাবাজি-সংক্রান্ত বলে মনে করা হচ্ছে। পুলিশের এক মুখপাত্র সিবিসির ‘ফিফথ এস্টেট’কে দেওয়া এক ই-মেইলে বলেন, ‘যে বাসভবনে গুলি চালানো হয়েছে, তার সঙ্গে সংশ্লিষ্ট এক

ক্রিকেট বোর্ড সভাপতির বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

ক্রিকেট কানাডার সদ্য নির্বাচিত সভাপতি অরবিন্দর খোসার বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। কানাডার স্থানীয় সময় বুধবার (২০ মে) ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কানাডিয়ান সংবাদমাধ্যম সিবিসি।

খোসা জানিয়েছেন, নিউটন এলাকার তার বাসভবন লক্ষ্য করে স্থানীয় সময় ভোর ৪টা ৪০ মিনিটে গুলি চালানো হয়। সে সময় বাড়ির ভেতরে লোকজন থাকলেও কেউ আহত হননি। আদালতের নির্দেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সম্প্রতি তিনি আমজাদ বাজওয়ার স্থলাভিষিক্ত হয়ে ক্রিকেট কানাডার সভাপতির দায়িত্ব নেন।

এদিকে, কানাডা বোর্ডের সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের যোগাযোগ থাকার অভিযোগও উঠেছে। এর আগে সিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়, লরেন্স বিষ্ণোই গ্যাং সংশ্লিষ্ট ব্যক্তিরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কানাডার ক্রিকেট অঙ্গনের কয়েকজন সদস্যকে ভয়ভীতি দেখিয়েছিল।

সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খোসার বাড়ির দরজা, জানালা ও বাইরের দেয়ালে অন্তত পাঁচটি গুলির চিহ্ন দেখা গেছে। সারে পুলিশ জানিয়েছে, ঘটনাটি চাঁদাবাজি-সংক্রান্ত বলে মনে করা হচ্ছে।

পুলিশের এক মুখপাত্র সিবিসির ‘ফিফথ এস্টেট’কে দেওয়া এক ই-মেইলে বলেন, ‘যে বাসভবনে গুলি চালানো হয়েছে, তার সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি আগে থেকেই চাঁদাবাজি-সংক্রান্ত হুমকি পাচ্ছিলেন।’

এর আগে ‘ফিফথ এস্টেট’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, খোসার সঙ্গে স্থানীয় কয়েকজন খেলোয়াড়ের যোগাযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে লরেন্স বিষ্ণোইয়ের সদস্য হওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে ২০২৫ সালে জাতীয় দলের এক খেলোয়াড়কেও হুমকি দেয়ার অভিযোগ ওঠে।

সম্প্রতি ক্রিকেট কানাডাকে আরেকটি গুলির ঘটনার মুখোমুখি হতে হয়েছিল। ফেব্রুয়ারি ও মার্চের শুরুতে সংস্থাটির এক সাবেক বোর্ড সদস্যের বাড়িতে আলাদা দুটি ঘটনায় গুলি চালানো হয়। পরে তিনি পরিবারসহ সাময়িকভাবে অন্যত্র সরে যেতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত পদত্যাগ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow