ক্রিকেটই বুঝতেন না শাহরুখ, কীভাবে ‘কেকেআর’র মালিক হলেন?

বর্তমানে আইপিএলের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর দলটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নাম। ইডেন গার্ডেন্সে কেকেআরের ম্যাচে তার উপস্থিতি যেমন ভক্তদের উন্মাদনায় ভাসায়, তেমনি দলের সাফল্যের অন্যতম মুখও তিনি। তবে অবাক করা বিষয় হলো, আইপিএলের শুরুর দিকে শাহরুখ খান নাকি ক্রিকেটই ঠিকমতো বুঝতেন না। এমনকি ক্রিকেট দল কেনার ব্যাপারেও প্রথমে তার কোনো আগ্রহ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই চমকপ্রদ তথ্য জানিয়েছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ললিত মোদি। ললিত মোদির ভাষ্য, আইপিএল শুরুর প্রায় এক বছর আগে জয়পুরে একটি আন্তর্জাতিক ম্যাচে অতিথি হিসেবে শাহরুখ খানকে নিয়ে গিয়েছিলেন তিনি। সেখানেই তার মাথায় আসে ক্রিকেটের সঙ্গে বলিউডকে যুক্ত করার ধারণা। মোদি বলেন, স্টেডিয়ামে শাহরুখের উপস্থিতিতে দর্শকদের উচ্ছ্বাস দেখে তিনি বুঝতে পারেন, ভারতে ক্রিকেট ও বলিউড-এই দুইয়ের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তাই আইপিএলকে আরও আকর্ষণীয় করতে দুই জগতের মেলবন্ধন ঘটানোর পরিকল্পনা করেন তিনি। এরপর শাহরুখ খানকে আইপিএলের একটি দল কেনার প্রস্তাব দেন ললিত মোদি। কিন্তু

ক্রিকেটই বুঝতেন না শাহরুখ, কীভাবে ‘কেকেআর’র মালিক হলেন?

বর্তমানে আইপিএলের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর দলটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নাম। ইডেন গার্ডেন্সে কেকেআরের ম্যাচে তার উপস্থিতি যেমন ভক্তদের উন্মাদনায় ভাসায়, তেমনি দলের সাফল্যের অন্যতম মুখও তিনি।

তবে অবাক করা বিষয় হলো, আইপিএলের শুরুর দিকে শাহরুখ খান নাকি ক্রিকেটই ঠিকমতো বুঝতেন না। এমনকি ক্রিকেট দল কেনার ব্যাপারেও প্রথমে তার কোনো আগ্রহ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই চমকপ্রদ তথ্য জানিয়েছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ললিত মোদি।

ললিত মোদির ভাষ্য, আইপিএল শুরুর প্রায় এক বছর আগে জয়পুরে একটি আন্তর্জাতিক ম্যাচে অতিথি হিসেবে শাহরুখ খানকে নিয়ে গিয়েছিলেন তিনি। সেখানেই তার মাথায় আসে ক্রিকেটের সঙ্গে বলিউডকে যুক্ত করার ধারণা।

মোদি বলেন, স্টেডিয়ামে শাহরুখের উপস্থিতিতে দর্শকদের উচ্ছ্বাস দেখে তিনি বুঝতে পারেন, ভারতে ক্রিকেট ও বলিউড-এই দুইয়ের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তাই আইপিএলকে আরও আকর্ষণীয় করতে দুই জগতের মেলবন্ধন ঘটানোর পরিকল্পনা করেন তিনি।

এরপর শাহরুখ খানকে আইপিএলের একটি দল কেনার প্রস্তাব দেন ললিত মোদি। কিন্তু সে সময় বিষয়টি শুনে বেশ অস্বস্তিতে পড়ে যান ‘কিং খান’।

মোদির দাবি, শাহরুখ তাকে বলেছিলেন, ‘আমি তো ক্রিকেট বুঝি না ভাই।’ কারণ ক্রিকেটের চেয়ে ফুটবলের প্রতিই তার আগ্রহ বেশি ছিল। তখন মোদি তাকে আশ্বস্ত করেন যে, দলের পরিচালনা ও অন্যান্য কারিগরি বিষয় তিনি সামলে নিতে সাহায্য করবেন।

তবে ক্রিকেট সম্পর্কে অনভিজ্ঞতার পাশাপাশি আরেকটি বিষয় শাহরুখকে ভাবিয়ে তুলেছিল। সেটি হলো অর্থনৈতিক ঝুঁকি। দল কিনতে কত অর্থ লাগতে পারে জানতে চাইলে মোদি তাকে জানান, প্রাথমিক কিস্তি হিসেবে প্রায় ২০ কোটি রুপি পরিশোধ করতে হবে।

এত বড় অংকের বিনিয়োগের কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন শাহরুখ। কারণ এটি তার ব্যক্তিগত সঞ্চয়ের একটি বড় অংশ ছিল।

শাহরুখের সেই দুশ্চিন্তা দূর করতে ভিন্ন পথ খুঁজে বের করেন ললিত মোদি। সে সময় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করতে আগ্রহী ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে নকিয়ার সঙ্গে আলোচনা করেন তিনি।

মোদি জানান, কেকেআরের জার্সির প্রধান স্পনসর হওয়ার প্রস্তাবে নকিয়া দ্রুত সম্মতি দেয়। ফলে শাহরুখ যে অর্থ দল কেনার জন্য বিনিয়োগ করেছিলেন, প্রায় সমপরিমাণ অর্থ স্পনসরশিপের মাধ্যমে ফিরে আসে।

ললিত মোদির দাবি, পুরো প্রক্রিয়াটি খুব অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছিল। দুপুরে শাহরুখ দল কেনার জন্য চুক্তিতে সই করেন, আর কয়েক ঘণ্টার মধ্যেই স্পনসরশিপের আর্থিক নিশ্চয়তা মিলে যায়।

আরও পড়ুন:
বলিউডে নতুন ঝড়, সালমান-লরেন্স দ্বন্দ্ব নিয়ে সিনেমা 
আরিয়ানের গ্রেপ্তারের খবর শুনে যা করেছিলেন রিয়া 

বর্তমানে শাহরুখ খান, জুহি চাওলা ও জয় মেহতার মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। একাধিকবার শিরোপা জয়ের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে দলটির বিশাল সমর্থকগোষ্ঠী।

যে শাহরুখ একসময় ক্রিকেটই বুঝতেন না বলে দল কিনতে দ্বিধায় ছিলেন, তিনিই আজ কেকেআরের সবচেয়ে পরিচিত মুখ। আর সেই গল্পের নেপথ্যে বড় ভূমিকা ছিল ললিত মোদির পরিকল্পনা ও দূরদর্শিতার।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow