ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি

পাকিস্তানের দারুল উলুম করাচির প্রেসিডেন্ট এবং ফেডারেশন অব আরব স্কুলসের সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি ক্রিপ্টোকারেন্সির কেনাবেচাকে ইসলামি শরিয়াহ অনুযায়ী অবৈধ (হারাম) বলে উল্লেখ করে একটি বিস্তারিত ফতোয়া প্রকাশ করেছেন। ফতোয়ায় বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি ইসলামি শরিয়াহর দৃষ্টিতে ‘মাল’ (বৈধ সম্পদ) হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করে না। বিশেষজ্ঞদের মতামত ও বিদ্যমান গবেষণার আলোকে এতে দাবি করা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি কোনো বাস্তব বা শরিয়াহ-স্বীকৃত সম্পদ নয়; বরং এটি ডিজিটাল অ্যাকাউন্টে সংরক্ষিত কিছু ভার্চুয়াল সংখ্যার সমষ্টি। মুফতি তাকি উসমানি বলেন, ইসলামি আইনে বৈধ মালিকানার জন্য যেসব মৌলিক শর্ত নির্ধারিত রয়েছে, ক্রিপ্টোকারেন্সি সেগুলো পূরণ করতে সক্ষম হয়নি। ফলে শরিয়াহ অনুযায়ী এটি বৈধ লেনদেনের উপযোগী সম্পদ হিসেবে গণ্য করা যায় না। ফতোয়ায় আরও উল্লেখ করা হয়েছে, বিটকয়েন, ইউএসডিটি (USDT), বিভিন্ন স্টেবলকয়েন বা অন্য যেকোনো ধরনের ক্রিপ্টো টোকেনের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় কিংবা আর্থিক লেনদেন শরিয়াহসম্মত নয়। ভার্চুয়াল কারেন্সি, ক্রিপ্টো টোকেন বা স্টেবলকয়েন—যে নামেই এসব ডিজিটাল সম্পদ পরি

ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি

পাকিস্তানের দারুল উলুম করাচির প্রেসিডেন্ট এবং ফেডারেশন অব আরব স্কুলসের সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি ক্রিপ্টোকারেন্সির কেনাবেচাকে ইসলামি শরিয়াহ অনুযায়ী অবৈধ (হারাম) বলে উল্লেখ করে একটি বিস্তারিত ফতোয়া প্রকাশ করেছেন।

ফতোয়ায় বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি ইসলামি শরিয়াহর দৃষ্টিতে ‘মাল’ (বৈধ সম্পদ) হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করে না। বিশেষজ্ঞদের মতামত ও বিদ্যমান গবেষণার আলোকে এতে দাবি করা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি কোনো বাস্তব বা শরিয়াহ-স্বীকৃত সম্পদ নয়; বরং এটি ডিজিটাল অ্যাকাউন্টে সংরক্ষিত কিছু ভার্চুয়াল সংখ্যার সমষ্টি।

মুফতি তাকি উসমানি বলেন, ইসলামি আইনে বৈধ মালিকানার জন্য যেসব মৌলিক শর্ত নির্ধারিত রয়েছে, ক্রিপ্টোকারেন্সি সেগুলো পূরণ করতে সক্ষম হয়নি। ফলে শরিয়াহ অনুযায়ী এটি বৈধ লেনদেনের উপযোগী সম্পদ হিসেবে গণ্য করা যায় না।

ফতোয়ায় আরও উল্লেখ করা হয়েছে, বিটকয়েন, ইউএসডিটি (USDT), বিভিন্ন স্টেবলকয়েন বা অন্য যেকোনো ধরনের ক্রিপ্টো টোকেনের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় কিংবা আর্থিক লেনদেন শরিয়াহসম্মত নয়। ভার্চুয়াল কারেন্সি, ক্রিপ্টো টোকেন বা স্টেবলকয়েন—যে নামেই এসব ডিজিটাল সম্পদ পরিচিত হোক না কেন, শরিয়াহর একই বিধান সবার ক্ষেত্রে প্রযোজ্য বলে এতে উল্লেখ করা হয়েছে।

ফতোয়া প্রদানকারী আলেমদের মতে, ইসলামি ফিকহে বৈধ সম্পদ ও মালিকানার যে মানদণ্ড নির্ধারিত রয়েছে, ক্রিপ্টোকারেন্সি তা পূরণে ব্যর্থ। এ কারণে শরিয়াহর দৃষ্টিতে এসব ডিজিটাল সম্পদের কেনাবেচা ও লেনদেন বৈধ নয়।

মুফতি তাকি উসমানির এই ফতোয়া ইসলামি অর্থনীতি ও বাণিজ্যিক নীতিমালার আলোকে ক্রিপ্টোকারেন্সির ধর্মীয় বৈধতা নিয়ে বিশ্বজুড়ে ইসলামি গবেষক ও আলেমদের মধ্যে চলমান আলোচনায় নতুন করে গুরুত্ব যোগ করেছে।

সূত্র: সামা টিভি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow