ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার দিলেন আসিফ আকবর

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পবিত্র কোরআন উপহার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।   শনিবার রাত ১০টার পর মিরপুরে আমিনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে যান আসিফ। ভাতৃত্বের জায়গা থেকেই ক্রীড়া প্রতিমন্ত্রীকে এই উপহার দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সেখানে বিশেষ কোনো ইস্যুতে আমিনুল হকের সঙ্গে কথা হয়নি আসিফের।   অক্টোবরে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন বোর্ড গঠন করা হয়। এই বোর্ডকে অবৈধ বলে মন্তব্য করেছিলেন আমিনুল হক। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করতে শোনা যায়নি তাকে। আসিফের বিশ্বাস, নিজের দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টাই করবেন আমিনুল হক।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow