ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে বিসিবি নির্বাচনের তদন্ত প্রতিবেদন হস্তান্তর
বিসিবি নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে গত মাসে গঠিত হয় তদন্ত কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ৫ সদস্যের তদন্ত কমিটির মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বেশ কয়েকজন পরিচালক। রোববার (৫ এপ্রিল) তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি। সকাল ১১টার দিকে এনএসসি থেকে ক্রীড়া মন্ত্রণালয়ে দেওয়া হবে প্রতিবেদন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাতে তুলে দেওয়া হবে সেটি। বিসিবি সভাপতির পর প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তদন্ত কমিটির মুখোমুখি হন। এনএসসি গঠিত স্বাধীন তদন্ত কমিটি পরবর্তীতে কথা বলেছিল বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের সঙ্গে। গত ১১ মার্চ অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে এনএসসি। বিসিবি সেসময় আশঙ্কা করেছিল, এই তদন্তের ফলে নির্বাচিত বোর্ডের স্থিতিশীলতা ও স্বাধীনতা নষ্ট হতে পারে, যা আন্তর্জাতিক ক্রিকেটের বিধিমালার পরিপন্থী। বোর্ডের দাবি, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ সংবিধান মেনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে। একটি প্রতিষ্ঠিত কাঠামোর অধীনে বোর্ড পূর্ণাঙ্গভাবে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে ক্রিকেটের স্বার্থ রক্ষায়
বিসিবি নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে গত মাসে গঠিত হয় তদন্ত কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ৫ সদস্যের তদন্ত কমিটির মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বেশ কয়েকজন পরিচালক।
রোববার (৫ এপ্রিল) তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি। সকাল ১১টার দিকে এনএসসি থেকে ক্রীড়া মন্ত্রণালয়ে দেওয়া হবে প্রতিবেদন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাতে তুলে দেওয়া হবে সেটি।
বিসিবি সভাপতির পর প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তদন্ত কমিটির মুখোমুখি হন। এনএসসি গঠিত স্বাধীন তদন্ত কমিটি পরবর্তীতে কথা বলেছিল বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের সঙ্গে।
গত ১১ মার্চ অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে এনএসসি।
বিসিবি সেসময় আশঙ্কা করেছিল, এই তদন্তের ফলে নির্বাচিত বোর্ডের স্থিতিশীলতা ও স্বাধীনতা নষ্ট হতে পারে, যা আন্তর্জাতিক ক্রিকেটের বিধিমালার পরিপন্থী।
বোর্ডের দাবি, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ সংবিধান মেনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে। একটি প্রতিষ্ঠিত কাঠামোর অধীনে বোর্ড পূর্ণাঙ্গভাবে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে ক্রিকেটের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক নিয়ম মেনেই বোর্ডের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
What's Your Reaction?