ক্রেনের দড়ি ছিঁড়ে প্রাণ গেল শ্রমিকের

বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাসের সময় ক্রেনের দড়ি ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বন্দরের টিটিআই মাঠে ভারত থেকে আমদানি লোহার সিট নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের আফতাব হোসেনের ছেলে। আহত শ্রমিক সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে। তারা দুজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রেন দিয়ে পণ্য নামানোর সময় হঠাৎ করে ক্রেনের দড়ি ছিঁড়ে যায় এবং ভারী লোহার সিট নিচে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন শাহজাহান ও সোহেল নামে দুই শ্রমিক। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে দ্রুত নাভারন বুরুজবাগান হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বেনাপোল স্থলবন্দরের ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, ভারত থেকে আসা লোহার সিট ক্রেন দিয়ে নামানোর সময় হঠাৎ দড়ি ছিঁড়ে যায়। এতে দুই শ্রমিক গুরুতর আ

ক্রেনের দড়ি ছিঁড়ে প্রাণ গেল শ্রমিকের

বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাসের সময় ক্রেনের দড়ি ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বন্দরের টিটিআই মাঠে ভারত থেকে আমদানি লোহার সিট নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের আফতাব হোসেনের ছেলে। আহত শ্রমিক সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে। তারা দুজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রেন দিয়ে পণ্য নামানোর সময় হঠাৎ করে ক্রেনের দড়ি ছিঁড়ে যায় এবং ভারী লোহার সিট নিচে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন শাহজাহান ও সোহেল নামে দুই শ্রমিক। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে দ্রুত নাভারন বুরুজবাগান হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বেনাপোল স্থলবন্দরের ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, ভারত থেকে আসা লোহার সিট ক্রেন দিয়ে নামানোর সময় হঠাৎ দড়ি ছিঁড়ে যায়। এতে দুই শ্রমিক গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়।

বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলী জানান, আমদানিকৃত পণ্য ভারতীয় ট্রাক থেকে আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আমাদের একজন সহকর্মী প্রাণ হারিয়েছেন এবং আরেকজন চিকিৎসাধীন রয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow