ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়লেন লিটন

৬১ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরেছিলেন লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। ৯২ রানের জুটি গড়ার পর পায়ের পেশিতে টান লাগে লিটনের। ফলে মাঠ ছেড়ে সাজঘরে চলে গেছেন তিনি। ৪৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন লিটন। দীর্ঘ হলো তার ফিফটি পাওয়ার অপেক্ষাও। বেশ কিছুক্ষণ ধরেই অস্বস্তি নিয়ে ব্যাটিং করছিলেন তিনি। সবশেষ আর না পেরে মাঠ ছাড়লেন। গত ২৮ ইনিংসে তার কোনো অর্ধশতক নেই। অ্যাডাম জাম্পার ৩২তম ওভারের শেষ বলে মাঠ ছাড়েন তিনি। অফ স্টাম্পের বাইরে করা বলটি সামান্য বাইরে দিকে টার্ন করে। লিটন বলটি কাট করে অফ-সাইডের রিং ফিল্ডারের দিকে পাঠান। এরপর আবারও ফিজিওকে মাঠে ডাকা হয় এবং আম্পায়াররা ব্যাটারের সঙ্গে কথা বলেন। শেষ পর্যন্ত দেখা যায়, লিটন ড্রেসিংরুমের দিকে হাঁটছেন। তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। নতুন ব্যাটার হিসেবে তাওহিদ হৃদয়ের সঙ্গে যোগ দিয়েছেন মোসাদ্দেক হোসেন। ৩৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৬৫। হৃদয় ৪৩ ও ৬ রানে অপরাজিত আছেন মোসাদ্দেক। এর আগে, এর আগে, ইনিংসের প্রথম ওভারে জেভিয়ার বার্টলেটের অফ স্টাম্পের একটু বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন সৌম‍্য। বলের লাইনে যেতে পারেননি পুর

ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়লেন লিটন

৬১ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরেছিলেন লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। ৯২ রানের জুটি গড়ার পর পায়ের পেশিতে টান লাগে লিটনের। ফলে মাঠ ছেড়ে সাজঘরে চলে গেছেন তিনি।

৪৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন লিটন। দীর্ঘ হলো তার ফিফটি পাওয়ার অপেক্ষাও। বেশ কিছুক্ষণ ধরেই অস্বস্তি নিয়ে ব্যাটিং করছিলেন তিনি। সবশেষ আর না পেরে মাঠ ছাড়লেন। গত ২৮ ইনিংসে তার কোনো অর্ধশতক নেই।

অ্যাডাম জাম্পার ৩২তম ওভারের শেষ বলে মাঠ ছাড়েন তিনি। অফ স্টাম্পের বাইরে করা বলটি সামান্য বাইরে দিকে টার্ন করে। লিটন বলটি কাট করে অফ-সাইডের রিং ফিল্ডারের দিকে পাঠান। এরপর আবারও ফিজিওকে মাঠে ডাকা হয় এবং আম্পায়াররা ব্যাটারের সঙ্গে কথা বলেন। শেষ পর্যন্ত দেখা যায়, লিটন ড্রেসিংরুমের দিকে হাঁটছেন। তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

নতুন ব্যাটার হিসেবে তাওহিদ হৃদয়ের সঙ্গে যোগ দিয়েছেন মোসাদ্দেক হোসেন। ৩৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৬৫। হৃদয় ৪৩ ও ৬ রানে অপরাজিত আছেন মোসাদ্দেক।

এর আগে, এর আগে, ইনিংসের প্রথম ওভারে জেভিয়ার বার্টলেটের অফ স্টাম্পের একটু বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন সৌম‍্য। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ৪ বল খেলে ২ রান করেন সৌম‍্য।

পাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন তামিম। ম্যাট রেনশর অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। টাইমিং করতে পারেননি তিনি, ধরা পড়েন রাইলি মেরেডিথের হাতে। এতে ভাঙে ৫৬ বল স্থায়ী ৫১ রানের জুটি। ২০ বলে এক ছক্কা ও দুই চারে ১৯ রান করেন তামিম।

শান্তকেও ফেরত পাঠান রেনশ। সুইপ করতে গিয়ে বোল্ড হন শান্ত। ৫০ বলে ২৪ রান করে আউট হয়েছেন তিনি। ইনিংসের ১৫তম ওভারে এসেই বাংলাদেশ হারিয়েছে তৃতীয় উইকেট।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow