ক্লাস শুরুর আগেই রুয়েটে নবীন ছাত্রীদের শতভাগ আবাসন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন ছাত্রী শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওরিয়েন্টেশনের আগেই সব আবেদনকারী ছাত্রীকে হলে আসন বরাদ্দ দেওয়ার এই উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর রুয়েটে মোট ২৭০ জন ছাত্রী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১০ জন আবাসনের জন্য আবেদন করেন এবং তাদের প্রত্যেককেই আবাসনের আওতায় আনা হয়েছে। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য ওরিয়েন্টেশনের আগের দিনই শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে হলের আসন বুঝিয়ে দেওয়া হবে। রুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, ফিমেল হল-১-এ ৬০ জন এবং ফিমেল হল-২-এ ১৫০ জন শিক্ষার্থীকে আবাসনের জন্য মনোনীত করা হয়েছে। সংশ্লিষ্ট হল প্রশাসন জানিয়েছে, মনোনীত শিক্ষার্থীদের আগামী ৭ মে’র মধ্যে ভর্তির মূল কাগজপত্র, ব্যাংকে টাকা জমার রশিদ, হলের আবেদনপত্র এবং পছন্দের রুমমেটদের আবেদনপত্র জমা দিতে হবে। এরপর লটারির মাধ্যমে কক্ষ বরাদ্দ দেওয়া হবে। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন, নির্ধারিত সময়ের আগেই নতুন হল
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন ছাত্রী শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওরিয়েন্টেশনের আগেই সব আবেদনকারী ছাত্রীকে হলে আসন বরাদ্দ দেওয়ার এই উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর রুয়েটে মোট ২৭০ জন ছাত্রী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১০ জন আবাসনের জন্য আবেদন করেন এবং তাদের প্রত্যেককেই আবাসনের আওতায় আনা হয়েছে। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য ওরিয়েন্টেশনের আগের দিনই শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে হলের আসন বুঝিয়ে দেওয়া হবে।
রুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, ফিমেল হল-১-এ ৬০ জন এবং ফিমেল হল-২-এ ১৫০ জন শিক্ষার্থীকে আবাসনের জন্য মনোনীত করা হয়েছে। সংশ্লিষ্ট হল প্রশাসন জানিয়েছে, মনোনীত শিক্ষার্থীদের আগামী ৭ মে’র মধ্যে ভর্তির মূল কাগজপত্র, ব্যাংকে টাকা জমার রশিদ, হলের আবেদনপত্র এবং পছন্দের রুমমেটদের আবেদনপত্র জমা দিতে হবে। এরপর লটারির মাধ্যমে কক্ষ বরাদ্দ দেওয়া হবে।
পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন, নির্ধারিত সময়ের আগেই নতুন হলগুলোর নির্মাণকাজ সম্পন্ন করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তিনি জানান, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রায় ৯ মাস আগেই হলগুলো হস্তান্তর করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার কালবেলাকে জানান, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই রুয়েট প্রশাসনের প্রধান অগ্রাধিকার। ওরিয়েন্টেশনের আগেই আবাসন সুবিধা নিশ্চিত করা বর্তমান প্রশাসনের পরিকল্পিত উদ্যোগের প্রতিফলন।
তিনি আরও জানান, ছাত্রীদের প্রাইভেসি ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আবাসিক হলগুলোতে জিমনেসিয়াম, ভেন্ডিং মেশিন, অটো ওয়াশিং মেশিন এবং চা-কফি মেশিন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে পুরো বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যেও কাজ করছে প্রশাসন।
প্রসঙ্গত, আবাসনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও মনোনীত তালিকা রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের ওয়েবসাইট ([https://dsw.ruet.org/hall/notice)।](https://dsw.ruet.org/hall/notice%29।) প্রকাশ করা হয়েছে।
What's Your Reaction?