ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের সেবাই রাজনীতির মূল দায়িত্ব: দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, মানুষের সেবাই একজন রাজনীতিবিদের মূল দায়িত্ব। তিনি বলেন, ক্ষমতা দেওয়ার মালিক যেমন আল্লাহ, তেমনি কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। তাই ক্ষমতায় থাকাকালীন মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শনিবার (৪ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমি রাজনীতিতে কখনো দ্বিমুখী আচরণে বিশ্বাস করি না। আমি যা পারবো করবো, আর যা পারবো না— সরাসরি বলে দেবো। মানুষের সঙ্গে অভিনয় করার রাজনীতি আমি করি না। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে দুলু বলেন, একটি ছোট সুপারিশও একজন মানুষের জীবন বদলে দিতে পারে। একজন কিডনি রোগীর উদাহরণ দিয়ে বলেন, আমার সুপারিশে চিকিৎসার সুযোগ পেয়ে ওই ব্যক্তি বেঁচে যান। তাই আমি বিশ্বাস করি মানুষের দোয়াই আমাকে টিকিয়ে রেখেছে। নাটোর জেলার উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, নাট

ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের সেবাই রাজনীতির মূল দায়িত্ব: দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, মানুষের সেবাই একজন রাজনীতিবিদের মূল দায়িত্ব।

তিনি বলেন, ক্ষমতা দেওয়ার মালিক যেমন আল্লাহ, তেমনি কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। তাই ক্ষমতায় থাকাকালীন মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শনিবার (৪ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমি রাজনীতিতে কখনো দ্বিমুখী আচরণে বিশ্বাস করি না। আমি যা পারবো করবো, আর যা পারবো না— সরাসরি বলে দেবো। মানুষের সঙ্গে অভিনয় করার রাজনীতি আমি করি না।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে দুলু বলেন, একটি ছোট সুপারিশও একজন মানুষের জীবন বদলে দিতে পারে। একজন কিডনি রোগীর উদাহরণ দিয়ে বলেন, আমার সুপারিশে চিকিৎসার সুযোগ পেয়ে ওই ব্যক্তি বেঁচে যান। তাই আমি বিশ্বাস করি মানুষের দোয়াই আমাকে টিকিয়ে রেখেছে।

নাটোর জেলার উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, নাটোরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে দুলু বলেন, যেখানে থাকুন না কেন, নাটোরের মানুষের জন্য দরজা ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

গণতন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এ জন্য সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এছাড়া অনুষ্ঠানে নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজসহ বিশিষ্টজনদের সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ড. আব্দুস সাত্তার, নাটোর জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি আহসান খান চৌধুরী সানী ও সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ রাজুকেও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের মডারেটর ছিলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান।

নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (অব.) বজলুর রহমান, নাটোর জেলা সমিতি ঢাকার কার্যকরী সভাপতি খন্দকার আবুল কাশেম, সাবেক অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (এডমিন) ডা. সোহেল আহমেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মির্জা মোহাম্মদ তারেক আলী, নাটোর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মান্নাফ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম খান, ইউনুস গ্রুপের পরিচালক কামরুল ইসলাম, নাটোর জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও কালবেলার উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী, মিরপুর সায়েন্স কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন এবং দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম প্রমুখ।

ইএইচটি/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow