ক্ষমতার পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম

ক্ষমতার স্বাদ পাওয়ার পর বিএনপি সাধারণ মানুষের স্বার্থকে উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দেওয়া এবং সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি বিএনপি রক্ষা করেনি। তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি কখনোই শুভ হয় না। শ্রমিকদের অধিকার নিশ্চিতসহ প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে গণআন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করা হবে। নাহিদ ইসলাম বলেন, ‘এ দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি, শ্রমিকেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ১৯৪৭ এর আজাদির লড়াই থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং এ দেশে যত গণঅভ্যুত্থান হয়েছে, এমনকি চব্বিশের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ।’ তিনি বলেন, ‘নতুন যে সরকার গঠিত হয়েছে, তারা শ্রমিকদের রক্তের ওপর ক্ষমতায় বসেছে। কিন্তু এক মাসের মাথায় তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেঈমা

ক্ষমতার পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম

ক্ষমতার স্বাদ পাওয়ার পর বিএনপি সাধারণ মানুষের স্বার্থকে উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দেওয়া এবং সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি বিএনপি রক্ষা করেনি। তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি কখনোই শুভ হয় না। শ্রমিকদের অধিকার নিশ্চিতসহ প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে গণআন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করা হবে।

নাহিদ ইসলাম বলেন, ‘এ দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি, শ্রমিকেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ১৯৪৭ এর আজাদির লড়াই থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং এ দেশে যত গণঅভ্যুত্থান হয়েছে, এমনকি চব্বিশের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ।’

তিনি বলেন, ‘নতুন যে সরকার গঠিত হয়েছে, তারা শ্রমিকদের রক্তের ওপর ক্ষমতায় বসেছে। কিন্তু এক মাসের মাথায় তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেঈমানি করেছে। গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই সরকার গণবিরোধী সরকার। ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow