ক্ষমতায় গেলে অ্যাপের মাধ্যমে সরকারের আয়-ব্যয়ের হিসাব দেবে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশতেহারে দলটি জানিয়েছে, নির্বাচনে বিজয়ী হলে ‘আমার টাকা আমার হিসাব’ অ্যাপ চালুর মাধ্যমে সরকারের আয়-ব্যয়ের তথ্য তুলে ধরা হবে। পাশাপাশি দুর্নীতিবাজদের অবৈধ উপায়ে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর রাজধানীর হোটেল শেরাটনে ইশতেহার ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনি ইশতেহারে এ ঘোষণা দিয়েছে দলটি। ইশতেহার ঘোষণায় জামায়াত আমির বলেন, দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম, নাগরিক সমাজ ও সিভিল সোসাইটির ভূমিকা আরও সক্রিয় করতে আইনি ও নীতিগত সহায়তা দেওয়া হবে। মন্ত্রী ও এমপিসহ সব পর্যায়ের জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যদের বার্ষিক সম্পদ বিবরণী জনসাধারণের সামনে পেশ করতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আরও পড়ুনক্ষমতায় গেলে তরুণ-তরুণীদের সামরিক প্রশিক্ষণ দেবে জামায়াত ভোটে জিতলে পরবর্তী নির্বাচনে পিআর পদ্ধতি চালু করবে জামায়াত  তিনি বলেন, দুর্নীতিরোধে সব পর্যায়ের কাঠামোগত পর্যালোচনা করে দুর্নীতি সুযোগগুলো প্রতিরোধ করা হবে। বড় বড় দুর্নীতির উৎসগু

ক্ষমতায় গেলে অ্যাপের মাধ্যমে সরকারের আয়-ব্যয়ের হিসাব দেবে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশতেহারে দলটি জানিয়েছে, নির্বাচনে বিজয়ী হলে ‘আমার টাকা আমার হিসাব’ অ্যাপ চালুর মাধ্যমে সরকারের আয়-ব্যয়ের তথ্য তুলে ধরা হবে। পাশাপাশি দুর্নীতিবাজদের অবৈধ উপায়ে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর রাজধানীর হোটেল শেরাটনে ইশতেহার ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনি ইশতেহারে এ ঘোষণা দিয়েছে দলটি।

ইশতেহার ঘোষণায় জামায়াত আমির বলেন, দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম, নাগরিক সমাজ ও সিভিল সোসাইটির ভূমিকা আরও সক্রিয় করতে আইনি ও নীতিগত সহায়তা দেওয়া হবে। মন্ত্রী ও এমপিসহ সব পর্যায়ের জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যদের বার্ষিক সম্পদ বিবরণী জনসাধারণের সামনে পেশ করতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন
ক্ষমতায় গেলে তরুণ-তরুণীদের সামরিক প্রশিক্ষণ দেবে জামায়াত 
ভোটে জিতলে পরবর্তী নির্বাচনে পিআর পদ্ধতি চালু করবে জামায়াত 

তিনি বলেন, দুর্নীতিরোধে সব পর্যায়ের কাঠামোগত পর্যালোচনা করে দুর্নীতি সুযোগগুলো প্রতিরোধ করা হবে। বড় বড় দুর্নীতির উৎসগুলো পর্যালোচনা করে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরএএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow