ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে : রহমাতুল্লাহ
বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বছরের পর বছর সাধারণ শ্রমিকরা রাজনৈতিকভাবে ব্যবহৃত হলেও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দিন-রাত পরিশ্রম করেও তারা প্রাপ্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। এখনো বহু শ্রমিক নিরাপদ বাসস্থান, পর্যাপ্ত চিকিৎসা ও ন্যায্য জীবনমান নিশ্চিত করতে পারেনি। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল রাষ্ট্রক্ষমতায় গেলে শ্রমিকদের স্বাস্থ্য, বাসস্থান, বস্ত্র ও চিকিৎসাসহ মৌলিক অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দেশের উন্নয়ন ও সুরক্ষার আওতার বাইরে কোনো শ্রমিক থাকবে না। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. আল-আমিন হোসেন, মহানগর ছাত্রদলের সহসভাপত
বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বছরের পর বছর সাধারণ শ্রমিকরা রাজনৈতিকভাবে ব্যবহৃত হলেও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দিন-রাত পরিশ্রম করেও তারা প্রাপ্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। এখনো বহু শ্রমিক নিরাপদ বাসস্থান, পর্যাপ্ত চিকিৎসা ও ন্যায্য জীবনমান নিশ্চিত করতে পারেনি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল রাষ্ট্রক্ষমতায় গেলে শ্রমিকদের স্বাস্থ্য, বাসস্থান, বস্ত্র ও চিকিৎসাসহ মৌলিক অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দেশের উন্নয়ন ও সুরক্ষার আওতার বাইরে কোনো শ্রমিক থাকবে না।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. আল-আমিন হোসেন, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহসভাপতি ইলিয়াছ আহমাদ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন এবং ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম মিরাজ।
আরও উপস্থিত ছিলেন ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. জাহিদ হোসেন, ৩০ নম্বর ওয়ার্ড শ্রমিকদল নেতা মো. লিটন হাওলাদার, মো. রহিম হাওলাদার, করিম হাওলাদার, মাহিন্দ্র ও টেম্পু শ্রমিক দলের সহসভাপতি মো. আবুল কালাম কালু এবং কারিকর বিড়ি ফ্যাক্টরির শ্রমিক নেতা মো. নজরুল ইসলাম, মো. মামুন এবং সেলিমসহ আরও অনেকে।
What's Your Reaction?