ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় আসার আগে বিএনপি বলেছিল, ফ্যাসিবাদী সময়ের সব গুম ও হত্যাকান্ডের বিচার করবে। কিন্তু ক্ষমতায় বসে তারা সুর পাল্টেছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১-দলীয় ঐক্যের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে জামায়াত আমির ক্ষোভ প্রকাশ করে বলেন, হাদি হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়া হচ্ছে। কাকে খুশি করার জন্য এবং কার স্বার্থে এই কাজ করা হচ্ছে, তা জনগণের কাছে স্পষ্ট নয়। বর্তমান পরিস্থিতিতে বিচার তো করা হচ্ছেই না, উল্টো বিএনপির নিজেদের লোক নিজেরা হত্যা করছে এবং এর কোনো দায় নিচ্ছে না বলেও জানান তিনি। জামায়াতকে ধ্বংস করার অতীত অপচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জামায়াত নির্মূলের ঘোষণা দিয়ে অতীতে অনেকেই রাজনীতি থেকে নির্মূল হয়ে গেছে। জামায়াত অভিযোগ জানিয়ে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন ব্যাংকে অযাচিত হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয় কলেজগুলো দলীয় অনুগত লোকদের দিয়ে দখল করা, জেলায় জেলায় প্রশাসক বসিয়ে দেওয়া, এমনকি খেলার মাঠটা পর্যন্ত তারা দলমুক্ত রাখতে পারলেন না। এইভাবে তারা আবার কার্

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় আসার আগে বিএনপি বলেছিল, ফ্যাসিবাদী সময়ের সব গুম ও হত্যাকান্ডের বিচার করবে। কিন্তু ক্ষমতায় বসে তারা সুর পাল্টেছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১-দলীয় ঐক্যের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে জামায়াত আমির ক্ষোভ প্রকাশ করে বলেন, হাদি হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়া হচ্ছে। কাকে খুশি করার জন্য এবং কার স্বার্থে এই কাজ করা হচ্ছে, তা জনগণের কাছে স্পষ্ট নয়। বর্তমান পরিস্থিতিতে বিচার তো করা হচ্ছেই না, উল্টো বিএনপির নিজেদের লোক নিজেরা হত্যা করছে এবং এর কোনো দায় নিচ্ছে না বলেও জানান তিনি।

জামায়াতকে ধ্বংস করার অতীত অপচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জামায়াত নির্মূলের ঘোষণা দিয়ে অতীতে অনেকেই রাজনীতি থেকে নির্মূল হয়ে গেছে।

জামায়াত অভিযোগ জানিয়ে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন ব্যাংকে অযাচিত হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয় কলেজগুলো দলীয় অনুগত লোকদের দিয়ে দখল করা, জেলায় জেলায় প্রশাসক বসিয়ে দেওয়া, এমনকি খেলার মাঠটা পর্যন্ত তারা দলমুক্ত রাখতে পারলেন না। এইভাবে তারা আবার কার্যত একদলীয় ফ্যাসিবাদী শাসনের দিকেই আগাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow