ক্ষুদে ‘কসাই’ ওসমান গনি 

ওসমান গনির বয়স ১২ কিংবা ১৩ হবে। সাদা পায়জামা আর সাদা গেঞ্জি গায়ে কসাইদের পাশে বসে কোরবানির মাংস প্রস্তুত করছিল সে। জাত কসাই না হয়েও এই ক্ষুদে কসাইয়ের মাংস প্রসেস করার কৌশল সবার নজর কেড়েছে। বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার সকালে আজিমপুর নতুন পল্টন লাইনের একটি ফ্ল্যাট বাড়িতে এমন দৃশ্য চোখে পড়ে। আলাপকালে ওসমান গনি জানায়, কামরাঙ্গীরচরের মুন্সিরহাটে ফয়জুল আলম মাদরাসার শিক্ষার্থী সে। কীভাবে এত সুন্দর করে মাংস কাটছে জিজ্ঞাসা করলে সে জানায়, তার খালু বাবু মিয়া কামরাঙ্গীরচরে কসাইয়ের কাজ করেন। মাঝে মাঝে সে খালুর দোকানে কাজে সহায়তা করে। এভাবেই টুকটাক মাংস কাটাকাটি করতে শিখেছে।  আরও পড়ুন ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে বিশ্ব গণমাধ্যমে ফের তোলপাড় মামা-ভাগনের জাদু, দেড় ঘণ্টায় কোরবানির দুই গরু কাটা শেষ!  এই ফ্ল্যাটে তার খালু দুই-তিনটি কোরবানির পশু কাটার চুক্তি করেছে । অন্যান্যদের সঙ্গে সেও শখ করে গরু কাটতে এসেছে।   পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে কোরবানির পশু জবাই চলছে। জাত কসাইদের পাশাপাশি মৌসুমি কসাইরাও দেশের বিভিন্ন জেলা থেকে মাংস কাটতে ঢা

ক্ষুদে ‘কসাই’ ওসমান গনি 

ওসমান গনির বয়স ১২ কিংবা ১৩ হবে। সাদা পায়জামা আর সাদা গেঞ্জি গায়ে কসাইদের পাশে বসে কোরবানির মাংস প্রস্তুত করছিল সে। জাত কসাই না হয়েও এই ক্ষুদে কসাইয়ের মাংস প্রসেস করার কৌশল সবার নজর কেড়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার সকালে আজিমপুর নতুন পল্টন লাইনের একটি ফ্ল্যাট বাড়িতে এমন দৃশ্য চোখে পড়ে।

আলাপকালে ওসমান গনি জানায়, কামরাঙ্গীরচরের মুন্সিরহাটে ফয়জুল আলম মাদরাসার শিক্ষার্থী সে।

কীভাবে এত সুন্দর করে মাংস কাটছে জিজ্ঞাসা করলে সে জানায়, তার খালু বাবু মিয়া কামরাঙ্গীরচরে কসাইয়ের কাজ করেন। মাঝে মাঝে সে খালুর দোকানে কাজে সহায়তা করে। এভাবেই টুকটাক মাংস কাটাকাটি করতে শিখেছে। 

আরও পড়ুন

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে বিশ্ব গণমাধ্যমে ফের তোলপাড়

মামা-ভাগনের জাদু, দেড় ঘণ্টায় কোরবানির দুই গরু কাটা শেষ! 

এই ফ্ল্যাটে তার খালু দুই-তিনটি কোরবানির পশু কাটার চুক্তি করেছে । অন্যান্যদের সঙ্গে সেও শখ করে গরু কাটতে এসেছে।  

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে কোরবানির পশু জবাই চলছে। জাত কসাইদের পাশাপাশি মৌসুমি কসাইরাও দেশের বিভিন্ন জেলা থেকে মাংস কাটতে ঢাকায় এসেছেন।

এমইউ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow