খতনার সময় শিশুকে জখম: অভিযুক্তকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

রাজধানীর মোহাম্মদপুরে খতনা করানোর সময় ১০ বছরের এক শিশুর পুরুষাঙ্গে গুরুতর জখমের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত মো. খলিলুর রহমানকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পুলিশ তার পাঁচদিনের রিমান্ড আবেদন করলেও আদালত একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। সোমবার (২০ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন। ভুক্তভোগী শিশুর আইনজীবী জামিলা খাতুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী আতিকুর রহমান নূরনবী (১০) তার নানার সঙ্গে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার ‘খলিল মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিতে খতনা করাতে যায়। অভিযোগ করা হয়, গত ২২ মার্চ সকাল ১০টার দিকে খতনা করার সময় অবহেলাবশত শিশুটির পুরুষাঙ্গের মাথা কেটে গুরুতর জখম করা হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। এজাহারে আরও বলা হয়, ঘটনার পর শিশুটিকে তাৎক্ষণিক শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে এ ঘটনায় মামলা না করতে বাদী ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বাদী ভুক্তভোগীর নানা আবদুল

খতনার সময় শিশুকে জখম: অভিযুক্তকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

রাজধানীর মোহাম্মদপুরে খতনা করানোর সময় ১০ বছরের এক শিশুর পুরুষাঙ্গে গুরুতর জখমের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত মো. খলিলুর রহমানকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশ তার পাঁচদিনের রিমান্ড আবেদন করলেও আদালত একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

সোমবার (২০ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন। ভুক্তভোগী শিশুর আইনজীবী জামিলা খাতুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী আতিকুর রহমান নূরনবী (১০) তার নানার সঙ্গে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার ‘খলিল মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিতে খতনা করাতে যায়। অভিযোগ করা হয়, গত ২২ মার্চ সকাল ১০টার দিকে খতনা করার সময় অবহেলাবশত শিশুটির পুরুষাঙ্গের মাথা কেটে গুরুতর জখম করা হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

এজাহারে আরও বলা হয়, ঘটনার পর শিশুটিকে তাৎক্ষণিক শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে এ ঘটনায় মামলা না করতে বাদী ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বাদী ভুক্তভোগীর নানা আবদুল মান্নান মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি দাবি করেন, চিকিৎসা কার্যক্রমের সময় চরম অবহেলার কারণে শিশুটি গুরুতর আহত হয়।

আসামিকে আদালতে হাজির করা হলে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করে। তবে আদালত শুনানি শেষে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। মামলাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এমডিএএ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow