খলিলুর রহমান দেশে ফিরবেন বৃহস্পতিবার

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৪ জুন দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। শায়রুল কবির খান জানান, তিনি টেলিফোনে ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও কথা হয়েছে। তারা দুজনেই জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসছেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, তার এই নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের সিদ্ধান্ত কার্যকর হয়েছে, যা একটি অসাধারণ অর্জন। বাংলাদেশ গর্বিত। ড. খলিলুর রহমানের এই অর্জনে সংশ্লিষ্টরা আবারও তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার জন্য দোয়া কামনা করেছেন। আগামী এক বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। কেএইচ/এমআরএম

খলিলুর রহমান দেশে ফিরবেন বৃহস্পতিবার

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৪ জুন দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, তিনি টেলিফোনে ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও কথা হয়েছে। তারা দুজনেই জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসছেন ড. খলিলুর রহমান।

তিনি বলেন, তার এই নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের সিদ্ধান্ত কার্যকর হয়েছে, যা একটি অসাধারণ অর্জন। বাংলাদেশ গর্বিত।

ড. খলিলুর রহমানের এই অর্জনে সংশ্লিষ্টরা আবারও তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার জন্য দোয়া কামনা করেছেন। আগামী এক বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।

কেএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow