খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়াতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের-ইউপিডিএফ (প্রসিত) এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম মুড়োপাড়া চৌমুহনী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুজন চাকমা (৪৮)। তিনি উপজেলার তারাবুনিয়া গ্রামের বিনন্দ চাকমার ছেলে। সংগঠনটির দীঘিনালা সংগঠক সজীব চাকমা এ ঘটনার জন্য জেএসএস (সন্তু) পক্ষকে দায়ী করে জানান, ঘটনার সময় একটি দোকানে বসে সুজন চাকমা সাংগঠনিক আলোচনা করছিলেন। এসময় ৫-৭ জনের সশস্ত্র গ্রুপ তাকে গুলি হত্যা করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আঞ্চলিক আধিপত্যকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। প্রবীর সুমন/এসআর/এএসএম

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়াতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের-ইউপিডিএফ (প্রসিত) এক কর্মী নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম মুড়োপাড়া চৌমুহনী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুজন চাকমা (৪৮)। তিনি উপজেলার তারাবুনিয়া গ্রামের বিনন্দ চাকমার ছেলে।

সংগঠনটির দীঘিনালা সংগঠক সজীব চাকমা এ ঘটনার জন্য জেএসএস (সন্তু) পক্ষকে দায়ী করে জানান, ঘটনার সময় একটি দোকানে বসে সুজন চাকমা সাংগঠনিক আলোচনা করছিলেন। এসময় ৫-৭ জনের সশস্ত্র গ্রুপ তাকে গুলি হত্যা করে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আঞ্চলিক আধিপত্যকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।

প্রবীর সুমন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow