খাগড়াছড়িতে শিল্পকর্ম বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের যাত্রা শুরু

পাহাড়ের শিল্প-সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ, স্থানীয় চিত্রশিল্পীদের কর্মসংস্থান সৃষ্টি এবং সৃজনশীল শিল্পকর্মের বাজার সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা চিত্রশিল্পীদের জন্য শিল্পকর্ম বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি এবং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা। এছাড়াও ইনস্টিটিউটের কর্মকর্তা, সদস্য, স্থানীয় চিত্রশিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনী কেন্দ্রে প্রদর্শিত বিভিন্ন শিল্পকর্ম ঘুরে দেখেন। পাহাড়ের জীবন, প্রকৃতি, ঐতিহ্য ও

খাগড়াছড়িতে শিল্পকর্ম বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের যাত্রা শুরু

পাহাড়ের শিল্প-সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ, স্থানীয় চিত্রশিল্পীদের কর্মসংস্থান সৃষ্টি এবং সৃজনশীল শিল্পকর্মের বাজার সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা চিত্রশিল্পীদের জন্য শিল্পকর্ম বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি এবং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।

খাগড়াছড়িতে শিল্পকর্ম বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের যাত্রা শুরু

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা। এছাড়াও ইনস্টিটিউটের কর্মকর্তা, সদস্য, স্থানীয় চিত্রশিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনী কেন্দ্রে প্রদর্শিত বিভিন্ন শিল্পকর্ম ঘুরে দেখেন। পাহাড়ের জীবন, প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ তুলে ধরা শিল্পকর্মগুলো উপস্থিত দর্শনার্থীদের ব্যাপকভাবে মুগ্ধ করে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই কেন্দ্র শুধু শিল্পকর্ম বিক্রয়ের স্থান নয় বরং খাগড়াছড়ির শিল্প-সংস্কৃতির বিকাশ, শিল্পীদের পৃষ্ঠপোষকতা এবং নতুন প্রজন্মকে শিল্পচর্চায় উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।

প্রবীর সুমন/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow