খাগড়াছড়িতে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনের ১০ জন সংসদ সদস্য পদপ্রার্থী এক মঞ্চে জনগণের মুখোমুখি হয়ে এ জেলার সার্বিক উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। রাস্তা-ঘাটের উন্নয়ন, বিদ্যুতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, পর্যটনের বিকাশ, নারী ক্ষমতায়ন এবং মাদক নিয়ন্ত্রণ—এসব বিষয়কে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন তারা।
What's Your Reaction?
