খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেলো ১০৫ পরিবার
খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম করুনা চাঁন বাঙ্গালো কার্বারী পাড়ায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের (৪-ইবি) উদ্যোগে একটি গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করা হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ৮টা ৪০ মিনিটে বাবুছড়া ইউনিয়নের ধনপাতাছড়া এলাকায় এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দীঘিনালা জোনের সার্বিক সহযোগিতায় স্থাপিত এ গভীর নলকূপের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার ১০৫টি পরিবারের প্রায় ৩০০ থেকে ৩৫০ জন বাসিন্দা বিশুদ্ধ খাবার পানির সুবিধা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার (৪-ইবি) লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী এবং উপকারভোগী পাহাড়ি জনগোষ্ঠীর প্রায় ৫০ থেকে ৬০ জন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশুদ্ধ পানির এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ প্রবী
খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম করুনা চাঁন বাঙ্গালো কার্বারী পাড়ায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের (৪-ইবি) উদ্যোগে একটি গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ৮টা ৪০ মিনিটে বাবুছড়া ইউনিয়নের ধনপাতাছড়া এলাকায় এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দীঘিনালা জোনের সার্বিক সহযোগিতায় স্থাপিত এ গভীর নলকূপের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার ১০৫টি পরিবারের প্রায় ৩০০ থেকে ৩৫০ জন বাসিন্দা বিশুদ্ধ খাবার পানির সুবিধা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার (৪-ইবি) লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী এবং উপকারভোগী পাহাড়ি জনগোষ্ঠীর প্রায় ৫০ থেকে ৬০ জন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশুদ্ধ পানির এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রবীর সুমন/এফএ/জেআইএম
What's Your Reaction?