খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরেকটি মাইক্রোবাস খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা আনুমানিক ১১টার দিকে মহাসড়কের দাউদকান্দির টামটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় পেছন থেকে আশা আরেকটি মাইক্রোবাসের চালক খাদে পড়া গাড়িটির ভিডিও ধারণ করার সময় যাত্রীবাহী বাস ধাক্কা দিলে সেটিও খাদের কিনারে চলে যায়। ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গাড়িতে আটকে পড়া চালকদের উদ্ধার করেন। যাত্রী না থাকায় তেমন হতাহত হয়নি। স্থানীয় রিফাত আহাম্মেদ বলেন, গাড়িটি খাদে পড়ে যেতে দেখে আমরা দৌড়ে এসে চালকদের উদ্ধার করি। এতে কেউ গুরুতর আহত হয়নি। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট জুলকার নাদিম বলেন, চালকদের অসাবধানতার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। তেমন কেউ আহত হয়নি। গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এফএ/জেআইএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরেকটি মাইক্রোবাস খাদে পড়ে গেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা আনুমানিক ১১টার দিকে মহাসড়কের দাউদকান্দির টামটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় পেছন থেকে আশা আরেকটি মাইক্রোবাসের চালক খাদে পড়া গাড়িটির ভিডিও ধারণ করার সময় যাত্রীবাহী বাস ধাক্কা দিলে সেটিও খাদের কিনারে চলে যায়। ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গাড়িতে আটকে পড়া চালকদের উদ্ধার করেন। যাত্রী না থাকায় তেমন হতাহত হয়নি।
স্থানীয় রিফাত আহাম্মেদ বলেন, গাড়িটি খাদে পড়ে যেতে দেখে আমরা দৌড়ে এসে চালকদের উদ্ধার করি। এতে কেউ গুরুতর আহত হয়নি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট জুলকার নাদিম বলেন, চালকদের অসাবধানতার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। তেমন কেউ আহত হয়নি। গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
এফএ/জেআইএম
What's Your Reaction?