খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি ও আয় নিশ্চিতকরণের লক্ষ্যে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কলেজের হলরুমে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ঢাকা রিজিয়নের রিজিওনাল সেলস ম্যানেজার বাদশা মিয়া আকন্দ, টাঙ্গাইলের এরিয়া সেলস ম্যানেজার মো. হাসান তারেক এবং ভেটেরিনারি সার্জন ডা. আশরাফুল ইসলাম। এ সময় নগদা-শিমলা ইউনিয়নের ব্র্যাকের এআই টেকনিশিয়ান মো. জাহিদ, মো. আবদুল্লাহ ও চায়না বেগম এবং ঝাওয়াইল ইউনিয়নের ব্র্যাকের এআই টেকনিশিয়ান প্রদীপ কুমার উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, দুধ উৎপাদন বৃদ্ধি, কৃত্রিম প্রজনন এবং আধুনিক খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে খামারিদের ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল খামারির মাঝে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়। পাশাপাশি সেরা তিনজন খামারিকে আকর্ষণীয় পুরস্কার প্রদান কর

খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি ও আয় নিশ্চিতকরণের লক্ষ্যে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কলেজের হলরুমে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ঢাকা রিজিয়নের রিজিওনাল সেলস ম্যানেজার বাদশা মিয়া আকন্দ, টাঙ্গাইলের এরিয়া সেলস ম্যানেজার মো. হাসান তারেক এবং ভেটেরিনারি সার্জন ডা. আশরাফুল ইসলাম। এ সময় নগদা-শিমলা ইউনিয়নের ব্র্যাকের এআই টেকনিশিয়ান মো. জাহিদ, মো. আবদুল্লাহ ও চায়না বেগম এবং ঝাওয়াইল ইউনিয়নের ব্র্যাকের এআই টেকনিশিয়ান প্রদীপ কুমার উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, দুধ উৎপাদন বৃদ্ধি, কৃত্রিম প্রজনন এবং আধুনিক খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে খামারিদের ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল খামারির মাঝে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়। পাশাপাশি সেরা তিনজন খামারিকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। আয়োজকরা জানান, উন্নত ও আধুনিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং লাভজনকতা নিশ্চিত করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন এলাকার খামারিরা অংশগ্রহণ করেন এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের সুযোগ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow