খামেনি স্মরণে আজ রাস্তায় নামবে লাখো ইরানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ৪০তম দিন উপলক্ষে আজ বুধবার (৮ এপ্রিল) দেশজুড়ে ব্যাপক শোকাবহ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে তার সমর্থকরা। খবর আলজাজিরার। গত ২৮ ফেব্রুয়ারি ভোরে রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনি নিহত হন, যা দেশ দুটির ইরানবিরোধী সামরিক অভিযানের অংশ ছিল। ইরানি সংস্কৃতি ও ধর্মীয় রীতি অনুযায়ী মৃত্যুর ৪০তম দিনটি বিশেষ তাৎপর্যের সঙ্গে পালন করা হয়। খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, কাকতালীয়ভাবে এই শোকাবহ ‘চেহলাম’ পালনের দিনেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষিত হয়েছে। ফলে একদিকে প্রয়াত নেতার স্মৃতিচারণ, অন্যদিকে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনার মধ্যে দিয়ে দিনটি পার করছে ইরান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow