খামেনি হত্যায় ইসলামী আন্দোলনের নিন্দা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (০১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ নিন্দা জানান। তিনি বলেন, ইরান একটি স্বাধীন-সার্বভৌম দেশ। সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর আরও বলেন, মার্কিন-ইসরায়েলি এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে এবং এর অভিঘাত বিশ্বের সকলকেই স্পর্শ করবে। তাই এই সংঘাত বন্ধ করতেই হবে। বিজ্ঞপ্তির শেষাংশে শোকাহত ইরানি জনতার প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন মুফতি রেজাউল করীম।

খামেনি হত্যায় ইসলামী আন্দোলনের নিন্দা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (০১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ নিন্দা জানান।

তিনি বলেন, ইরান একটি স্বাধীন-সার্বভৌম দেশ। সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে।

বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর আরও বলেন, মার্কিন-ইসরায়েলি এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে এবং এর অভিঘাত বিশ্বের সকলকেই স্পর্শ করবে। তাই এই সংঘাত বন্ধ করতেই হবে।

বিজ্ঞপ্তির শেষাংশে শোকাহত ইরানি জনতার প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন মুফতি রেজাউল করীম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow