খামেনির হত্যা নিয়ে ইরানের সুপ্রিম কোর্টের প্রধানের হুঙ্কার
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নিহতের ঘটনায় হুঙ্কার দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান মোহাম্মদ জাফর মোনতাজেরি। এ ঘটনার এক সপ্তাহ পর তিনি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। রোববার (০৮ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোনতাজেরি বলেন, সর্বোচ্চ নেতা নিহত হলেও ইরান দৃঢ় ও অবিচল রয়েছে। কয়েকদিন ধরে দেশটি কার্যত কোনো নেতার অধীনে ছিল না স্বীকার করে তিনি বলেন, ইরানের রাষ্ট্রব্যবস্থা এখনও অটুট রয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বলেন, শহীদ ইমামের আত্মা এখনো মাঠ পরিচালনা করছে,। দেশের জনগণ ও প্রতিষ্ঠানগুলো আগের মতোই সক্রিয় রয়েছে। একই সঙ্গে খামেনির মৃত্যুর জন্য প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মোনতাজেরি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্রকে কঠিন শিক্ষা দেওয়া হবে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান কখনোই আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে এ তথ্য জানিয়েছেন তিনি। শনিবার (৭ মার্চ) লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে কাতা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নিহতের ঘটনায় হুঙ্কার দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান মোহাম্মদ জাফর মোনতাজেরি। এ ঘটনার এক সপ্তাহ পর তিনি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।
রোববার (০৮ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মোনতাজেরি বলেন, সর্বোচ্চ নেতা নিহত হলেও ইরান দৃঢ় ও অবিচল রয়েছে। কয়েকদিন ধরে দেশটি কার্যত কোনো নেতার অধীনে ছিল না স্বীকার করে তিনি বলেন, ইরানের রাষ্ট্রব্যবস্থা এখনও অটুট রয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বলেন, শহীদ ইমামের আত্মা এখনো মাঠ পরিচালনা করছে,। দেশের জনগণ ও প্রতিষ্ঠানগুলো আগের মতোই সক্রিয় রয়েছে। একই সঙ্গে খামেনির মৃত্যুর জন্য প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মোনতাজেরি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্রকে কঠিন শিক্ষা দেওয়া হবে।
এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান কখনোই আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে এ তথ্য জানিয়েছেন তিনি। শনিবার (৭ মার্চ) লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এক বিবৃতিতে ইরানি কর্মকর্তারা জানান, দেশটি যেকোনো সামরিক চাপের বিরুদ্ধে প্রতিরোধ করবে এবং সতর্ক করেছেন, হামলা অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে।
What's Your Reaction?