খারাপ বলছেন কেন, সুন্দর রেজাল্ট হয়েছে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমলেও এবারের ফলাফলকে ‘সুন্দর’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। ফলে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টিকে নেতিবাচকভাবে না দেখার আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি খারাপ বলছেন কেন, সুন্দর রেজাল্ট হয়েছে।’ তিনি বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রকৃত অর্জনকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি রসিকতার ছলে বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মনে খুলে নাম্বার দেওয়া যায় না।’ এবারের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ কমলেও শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ফলাফলকে শুধু সংখ্যার বিচারে মূল্যায়ন না করে

খারাপ বলছেন কেন, সুন্দর রেজাল্ট হয়েছে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমলেও এবারের ফলাফলকে ‘সুন্দর’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। ফলে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে।

পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টিকে নেতিবাচকভাবে না দেখার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি খারাপ বলছেন কেন, সুন্দর রেজাল্ট হয়েছে।’

তিনি বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রকৃত অর্জনকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি রসিকতার ছলে বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মনে খুলে নাম্বার দেওয়া যায় না।’

এবারের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ কমলেও শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ফলাফলকে শুধু সংখ্যার বিচারে মূল্যায়ন না করে শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার প্রতিফলন হিসেবেই দেখা উচিত।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow