খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

‎শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুর বাজার থেকে চর কুমারিয়া পর্যন্ত একটি খাল খননের কাজ চলমান। তবে এ খালের মাঝখানে রয়েছে কয়েকটি অপ্রয়োজনীয় স্লুইচগেট। যার কারণে খালটির পানি প্রবাহ সচল করা অসম্ভব হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, ‎সখিপুর বাজারের প্রবেশদ্বারে রয়েছে একটি অকেজো স্লুইচগেট। বাজারের ময়লা আবর্জনা এ গেটের কাছে এসে স্তুপ হয়ে থাকায় খালের চলমান প্রবাহ বন্ধ রয়েছে। গতবছর এটি অপসারণের জন্য এলাকাবাসী ধাপে ধাপে মানববন্ধন করেও কোনো সুফল পায়নি এলাকাবাসী। উপজেলার ডিএমখালি ইউনিয়নের কাশেমপুর মোড়ের উত্তর পাশে একটি অকেজো স্লুইচগেট রয়েছে। যার কারণে খাল খনন কর্মসূচির কাজের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি এই অকেজো স্লুইসগেটটি অপসারণ করা হোক। যাতে করে খালটির প্রাণ ফিরে পায় এবং পানি প্রবাহ সচল থাকে। স্থানীয় কৃষক আব্দুর রহমান বলেন, একসময় এই খালটি দিয়ে নৌকা, ট্রলার-স্টিমার আসত। এখন এ খালটি মৃত প্রায়। দীর্ঘদিন খালটি খনন না করার কারণে এখানে কোনো নৌকা-ট্রলার আসতে পারে না। তবে এখন খালটি খননের উদ্যেগ নিয়েছে বিএনপি সরকার। কিন্তু মাঝখানে ২-৩টি স্লুইচগেট রয়েছে। এগুলো না ভাঙলে খালটি সেই আগের মতোই হবে। ‎সখিপুর

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট
‎শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুর বাজার থেকে চর কুমারিয়া পর্যন্ত একটি খাল খননের কাজ চলমান। তবে এ খালের মাঝখানে রয়েছে কয়েকটি অপ্রয়োজনীয় স্লুইচগেট। যার কারণে খালটির পানি প্রবাহ সচল করা অসম্ভব হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, ‎সখিপুর বাজারের প্রবেশদ্বারে রয়েছে একটি অকেজো স্লুইচগেট। বাজারের ময়লা আবর্জনা এ গেটের কাছে এসে স্তুপ হয়ে থাকায় খালের চলমান প্রবাহ বন্ধ রয়েছে। গতবছর এটি অপসারণের জন্য এলাকাবাসী ধাপে ধাপে মানববন্ধন করেও কোনো সুফল পায়নি এলাকাবাসী। উপজেলার ডিএমখালি ইউনিয়নের কাশেমপুর মোড়ের উত্তর পাশে একটি অকেজো স্লুইচগেট রয়েছে। যার কারণে খাল খনন কর্মসূচির কাজের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি এই অকেজো স্লুইসগেটটি অপসারণ করা হোক। যাতে করে খালটির প্রাণ ফিরে পায় এবং পানি প্রবাহ সচল থাকে। স্থানীয় কৃষক আব্দুর রহমান বলেন, একসময় এই খালটি দিয়ে নৌকা, ট্রলার-স্টিমার আসত। এখন এ খালটি মৃত প্রায়। দীর্ঘদিন খালটি খনন না করার কারণে এখানে কোনো নৌকা-ট্রলার আসতে পারে না। তবে এখন খালটি খননের উদ্যেগ নিয়েছে বিএনপি সরকার। কিন্তু মাঝখানে ২-৩টি স্লুইচগেট রয়েছে। এগুলো না ভাঙলে খালটি সেই আগের মতোই হবে। ‎সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রকল্পের একটি হচ্ছে খাল খনন কর্মসূচি। আমাদের এই খালটি একসময় কৃষি কাজের প্রধান যাতায়াতের পথ ছিল। ধান-মরিচসহ নানা রকমের ফসল পানির অভাবে ভালো হচ্ছে না।  তিনি বলেন, গুরুত্বপূর্ণ কথা চিন্তা করে এই খালটি প্রথমে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সফিকুর রহমান কিরন সখিপুর টু মোল্লার বাজারের খালটি খননের কর্মসূচির প্রকল্প দেন। তবে এখানে কয়েকটি পুরোনো অকেজো স্লুইচগেট রয়েছে, যার কারণে খাল খনন করা যাচ্ছে না। তাই খালটি সচল করতে স্লুইচগেট অপসারণ করা খুবই জরুরি। ‎উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক বলেন, স্লুইচ গেটগুলো তৎকালীন সময় বিএডিসির পক্ষ থেকে করা হয়। এখন সেগুলা অকেজো অবস্থায় আছে। আমরা খাল খনন সম্পূর্ণ করতে বিএডিসির কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলে আইনানুসারে কীভাবে অপসারণ করা যাবে- সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow