খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র : জহির উদ্দিন স্বপন

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন এক সংগ্রামী নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসীদের আয়োজনে বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামে দোয়া-মিলাদ, স্মরণ সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এম জহির উদ্দিন স্বপন বলেন, দেশ ও জাতির জন্য খালেদা জিয়ার ত্যাগ, নেতৃত্ব ও অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা আজ তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি- তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পাবে। দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। স্মরণ সভায় সৌদি প্রবাসী মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হ

খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র : জহির উদ্দিন স্বপন

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন এক সংগ্রামী নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসীদের আয়োজনে বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামে দোয়া-মিলাদ, স্মরণ সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম জহির উদ্দিন স্বপন বলেন, দেশ ও জাতির জন্য খালেদা জিয়ার ত্যাগ, নেতৃত্ব ও অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা আজ তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি- তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পাবে। দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা দেশকে এগিয়ে নিতে চাই।

স্মরণ সভায় সৌদি প্রবাসী মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুসহ অন্যরা।

শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow