‘খালেদা জিয়া মানুষের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন’
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেছেন, নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া কখনো মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তার কর্মের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার হাবিব কনভেনশন হলে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি বাসেদ দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা ও মানবিক মনের মানুষ।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকার আশুলিয়ায় এ দোয়া মাহফিলটি করেছে ঢাকা জেলা যুবদল। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীসহ প্রায় পাঁচ হাজার মা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেছেন, নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া কখনো মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তার কর্মের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার হাবিব কনভেনশন হলে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি বাসেদ দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা ও মানবিক মনের মানুষ।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকার আশুলিয়ায় এ দোয়া মাহফিলটি করেছে ঢাকা জেলা যুবদল। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীসহ প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।
এ সময় ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি সাভার ও আশুলিয়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান।