খালেদা জিয়ার জন্মদিনে দেশরক্ষা তারেক মঞ্চের খতমে কোরআন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশরক্ষা তারেক মঞ্চের উদ্যোগে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী স্কুল মাঠে এ আয়োজনে সভাপতিত্ব করেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি এমকেএম ফজলুল হক সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে দীপ্তি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত সাদামাটা ও মানবিক মনের একজন মানুষ। নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন। প্রয়াত আপসহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কর্মের মধ্যদিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম এগিয়ে নিচ্ছে। দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ পর
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশরক্ষা তারেক মঞ্চের উদ্যোগে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী স্কুল মাঠে এ আয়োজনে সভাপতিত্ব করেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি এমকেএম ফজলুল হক সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে দীপ্তি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত সাদামাটা ও মানবিক মনের একজন মানুষ। নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন। প্রয়াত আপসহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কর্মের মধ্যদিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম এগিয়ে নিচ্ছে। দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মানুষের সহযোগিতা ও সমর্থন চান।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা শাহজাহান কবির শাহিন, সেচ্ছাসেবক দলের শহিদুল্লাহ বাহার, হেলাল হোসেন, জহিরুল জক টুটুল, শাহজালাল পলাশ, মিজানুর রহমান দুলাল, মোহাম্মদ ইউসুফ, সাখাওয়াত কবির সুমনপ্রমুখ।
বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।