খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মুয়াজ্জিনের
রাজধানীর শাহজাহানপুর থানার খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় মাসুম বিল্লাহ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন ছিলেন। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রণজিত মন্ডল জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি খিলগাঁও ফ্লাইওভারের ওপর একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাসুম বিল্লাহ গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে আছেন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, নিহত মাসুম বিল্লাহ লালবাগ শাহী মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। নিহতের ভাই বকুল জানান, আমার ভাই লালবাগ শাহী
রাজধানীর শাহজাহানপুর থানার খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় মাসুম বিল্লাহ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রণজিত মন্ডল জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি খিলগাঁও ফ্লাইওভারের ওপর একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাসুম বিল্লাহ গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে আছেন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, নিহত মাসুম বিল্লাহ লালবাগ শাহী মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
নিহতের ভাই বকুল জানান, আমার ভাই লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন ছিলেন। গতরাতে বাড্ডায় একজনের সঙ্গে দেখা করতে যায়, পরে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারের ওপরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কান্দুলিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুম বিল্লাহ। দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন তিনি।
কেএজেডআইএ/জেএইচ/এএসএম
What's Your Reaction?