খুদে বিজ্ঞানী ও উদ্যোক্তাদের বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শন
মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল "Startup, Science Project and Innovation Idea Showcasing Program" (জেলা পর্যায়)।সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান প্রমূখ।তরুণ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি, নতুন নতুন উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং স্টার্টআপ কালচারকে ছড়িয়ে দিতেই এই চমৎকার প্রদর্শনীর আয়োজন করা হয়।অনুষ্ঠানে খুদে বিজ্ঞানী ও উদ্যোক্তারা বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শন করে। আগামী দিনে এই তরুণদের হাত ধরেই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ প্রত্যাশা আয়োজকদের।
মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল "Startup, Science Project and Innovation Idea Showcasing Program" (জেলা পর্যায়)।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান প্রমূখ।
তরুণ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি, নতুন নতুন উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং স্টার্টআপ কালচারকে ছড়িয়ে দিতেই এই চমৎকার প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খুদে বিজ্ঞানী ও উদ্যোক্তারা বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শন করে। আগামী দিনে এই তরুণদের হাত ধরেই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ প্রত্যাশা আয়োজকদের।
What's Your Reaction?