খুনশুটি পছন্দ করি, রোমাঞ্চে আমি খুব কাঁচা: ফারিন খান
ঈদের ছুটিতে যখন নাড়ির টানে ঢাকা ছাড়ছেন মানুষ, ঠিক সে সময় শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন মডেল ও অভিনেত্রী ফারিন খান। উত্তরার একটি শুটিং হাউসে কাজের ফাঁকে কথা হয় ফারিন খানের সঙ্গে। তিনি জানান, মিথুন হোসেনের পরিচালনায় ‘আমরা দুজন ছবির মতন’ নাটকে তিনি অভিনয় করছেন। নাটকে তার বিপরীতে অভিনয় করছেন প্রান্তর দস্তিদার। নাটকটি সম্পর্কে ফারিন বলেন, এখানে আমার চরিত্রের নাম প্রাপ্তি। আমি একজন সংগীতশিল্পীর চরিত্রে কাজ করছি। আর আমার যে বয়ফ্রেন্ড থাকে, সে আসলে ছবি আঁকে। এটাই হচ্ছে আমাদের দুজনের চরিত্র। তবে পুরো ঘটনা তো বলা যাবে না, সেটা অবশ্যই নাটকে দর্শকরা দেখবেন। কোন চরিত্রে অভিনয় করতে ভালো লাগে— এমন প্রশ্নের জবাবে ফারিন বলেন, আমি একটু খুনশুটি পছন্দ করি, তবে রোমাঞ্চে আমি খুব কাঁচা। তিনি বলেন, যখন আমি সিনেমাতে কাজ করি, অভিনয় করি, সত্যি বলতে তখন আমি অভিনয় জানতাম না। ছোটবেলা থেকেই স্কুলে সবাই আমাকে বলত, তুমি বড় হলে নায়িকাই হবে। এছাড়াও ছোটবেলায় আমি খুব সাজুগুজু করতে পছন্দ করতাম। আর যখন সিনেমা করলাম, তখন নিজেই ভাবতে পারিনি যে আমি নায়িকা হয়ে যাব। তাও জাজের মতো একটি প্ল্যাটফর্মে এটা আমার জন্য সত্যিই বড় একটি সার
ঈদের ছুটিতে যখন নাড়ির টানে ঢাকা ছাড়ছেন মানুষ, ঠিক সে সময় শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন মডেল ও অভিনেত্রী ফারিন খান।
উত্তরার একটি শুটিং হাউসে কাজের ফাঁকে কথা হয় ফারিন খানের সঙ্গে। তিনি জানান, মিথুন হোসেনের পরিচালনায় ‘আমরা দুজন ছবির মতন’ নাটকে তিনি অভিনয় করছেন। নাটকে তার বিপরীতে অভিনয় করছেন প্রান্তর দস্তিদার।
নাটকটি সম্পর্কে ফারিন বলেন, এখানে আমার চরিত্রের নাম প্রাপ্তি। আমি একজন সংগীতশিল্পীর চরিত্রে কাজ করছি। আর আমার যে বয়ফ্রেন্ড থাকে, সে আসলে ছবি আঁকে। এটাই হচ্ছে আমাদের দুজনের চরিত্র। তবে পুরো ঘটনা তো বলা যাবে না, সেটা অবশ্যই নাটকে দর্শকরা দেখবেন।
কোন চরিত্রে অভিনয় করতে ভালো লাগে— এমন প্রশ্নের জবাবে ফারিন বলেন, আমি একটু খুনশুটি পছন্দ করি, তবে রোমাঞ্চে আমি খুব কাঁচা।
তিনি বলেন, যখন আমি সিনেমাতে কাজ করি, অভিনয় করি, সত্যি বলতে তখন আমি অভিনয় জানতাম না। ছোটবেলা থেকেই স্কুলে সবাই আমাকে বলত, তুমি বড় হলে নায়িকাই হবে। এছাড়াও ছোটবেলায় আমি খুব সাজুগুজু করতে পছন্দ করতাম। আর যখন সিনেমা করলাম, তখন নিজেই ভাবতে পারিনি যে আমি নায়িকা হয়ে যাব। তাও জাজের মতো একটি প্ল্যাটফর্মে এটা আমার জন্য সত্যিই বড় একটি সারপ্রাইজ ছিল। এখন সেই কাজটি করলে আরও অনেক ভালো হতো। কারণ এখন অভিনয় নিয়ে কাজ করি, অভিনয় নিয়ে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে, যেটা তখন ছিল না।
আরও পড়ুন:
‘সোশ্যাল মিডিয়ায় শুধু হুমকি’, রহস্যময় স্ট্যাটাসে যা বললেন ন্যানসি
‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল জীর্ণ শাড়ি পরা কে এই লায়লা বাউল
ফারিন খান বলেন, আমি ছোটবেলা থেকে টিভি দেখে দেখে একা একা বাসায় নাচ করতাম। আম্মু সেটা দেখে মনে করেন, যেহেতু এই বিষয়ে আমার খুব বেশি আগ্রহ তাই আমাকে একটু সাহায্য করা উচিত। মিডিয়ায় আসার পেছনে আমার মা আমাকে অনেক সাহায্য করেছেন।
ইসমাইল সিরাজী/এমএমএফ
What's Your Reaction?