খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রাইভেটকার চালক গ্রেপ্তার
প্রাইভেটকারচাপায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদার নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৬ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ৩০ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার তার বাবার সঙ্গে রিকশায় করে কোর্ট এলাকায় যাচ্ছিলেন। সদর থানার নগর ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় জেলা পরিষদের সামনে পাকা সড়কে পৌঁছালে পেছন দিক থেকে একটি প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মৌমিতা রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, নিহতের বাবা বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবব্রত বিশ্বাস ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত গাড়িটি শনাক্ত করেন। তিনি আরও বলেন, গত শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টা ৫ মিনিটে খুলনা সদর থানার করোনেশন স্কুলের পেছনে কাজী আমিনুল হকের বাড়ির নিচতলার গ্য
প্রাইভেটকারচাপায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদার নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৬ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৩০ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার তার বাবার সঙ্গে রিকশায় করে কোর্ট এলাকায় যাচ্ছিলেন। সদর থানার নগর ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় জেলা পরিষদের সামনে পাকা সড়কে পৌঁছালে পেছন দিক থেকে একটি প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়।
এতে মৌমিতা রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, নিহতের বাবা বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবব্রত বিশ্বাস ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত গাড়িটি শনাক্ত করেন।
তিনি আরও বলেন, গত শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টা ৫ মিনিটে খুলনা সদর থানার করোনেশন স্কুলের পেছনে কাজী আমিনুল হকের বাড়ির নিচতলার গ্যারেজ থেকে নীল রঙের টয়োটা প্রাইভেটকারটি জব্দ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় চালক মো. আহাদ শেখ সৈকতকে (২৬) খুলনা সদর থানার হাদিস পার্কের উত্তর গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
What's Your Reaction?