খুলনা জেলা কারাগার থেকে বন্দি পালানোর ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার
খুলনার পুরাতন জেলা কারাগার থেকে ইমন মাঝি নামে এক বন্দি পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু সায়েম। এর আগে, বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ইমন কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ইমন মাঝি লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার জিয়ার বাড়ির বাসিন্দা। তিনি কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে সেখান থেকে দেয়াল টপকে পালিয়ে যান। ইমন মাঝি সোনাডাঙ্গা থানার একটি চুরির মামলায় গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন। এ বিষয়ে খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু সায়েম বলেন, ইমন কারাগারের শিবসায় অবস্থান করেছিল। বৃহস্পতিবার বিকালে বাথরুমের ছাদে ওঠে। এ সময় কারারক্ষীরা তাকে দেখে ফেলে এবং নেমে আসতে বলে। কিন্তু এরপর মহিলা কারা ভবনের ছাদে চলে যায়। পরে তার ভাড়া বাড়ির আশপাশ থেকে ৩ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলনার পুরাতন জেলা কারাগার থেকে ইমন মাঝি নামে এক বন্দি পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু সায়েম।
এর আগে, বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ইমন কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ইমন মাঝি লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার জিয়ার বাড়ির বাসিন্দা। তিনি কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে সেখান থেকে দেয়াল টপকে পালিয়ে যান। ইমন মাঝি সোনাডাঙ্গা থানার একটি চুরির মামলায় গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন।
এ বিষয়ে খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু সায়েম বলেন, ইমন কারাগারের শিবসায় অবস্থান করেছিল। বৃহস্পতিবার বিকালে বাথরুমের ছাদে ওঠে। এ সময় কারারক্ষীরা তাকে দেখে ফেলে এবং নেমে আসতে বলে। কিন্তু এরপর মহিলা কারা ভবনের ছাদে চলে যায়। পরে তার ভাড়া বাড়ির আশপাশ থেকে ৩ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।
What's Your Reaction?