খুলনায় ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

  খুলনার দিঘলিয়ায় সমির ভট্ট (৪০) নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক নয়টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামের ইকরাম ওরফে ইক্লু মিয়ার বাগানের সামনে ফাঁকা স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সমির ভট্ট ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। তার পিতার নাম রবিন ভট্ট। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকাবাসী আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে একই ইউনিয়নের বামনডাঙ্গা এলাকায় পরিত্যক্ত অবস্থায় সমিরের ভ্যানগাড়িটি উদ্ধার করা হয়। এতে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।  দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনাটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। একই সঙ্গে জড়িতদের

খুলনায় ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

 

খুলনার দিঘলিয়ায় সমির ভট্ট (৪০) নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক নয়টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামের ইকরাম ওরফে ইক্লু মিয়ার বাগানের সামনে ফাঁকা স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সমির ভট্ট ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। তার পিতার নাম রবিন ভট্ট।

দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর এলাকাবাসী আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে একই ইউনিয়নের বামনডাঙ্গা এলাকায় পরিত্যক্ত অবস্থায় সমিরের ভ্যানগাড়িটি উদ্ধার করা হয়। এতে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। 

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনাটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

আরিফুর রহমান/এসজেডএইচ/এফএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow