খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের সামনে এই ঘটনা ঘটে।  জানা গেছে, প্রতিদিন কাজ শেষে রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জাতিসংঘ পার্কের পাশে জলিলের দোকানে সাংবাদিকরা নিয়মিত আড্ডা দেন। এদিনও এখানে বসে তারা গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুজন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি একটি চেয়ারের টুলে লাগে। এ সময় ঘটনাস্থলে থাকা দ্য বিজনেস স্টান্ড্যার্ডের সাংবাদিক আওয়াল আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মতি বলেন, ‘প্রতিদিনের মতো আমরা কয়েকজন সাংবাদিক এখানে আড্ডা দিচ্ছিলাম। দুজন হেলমেট পরিহিত যুবক বাইকে এসে গুলি ছোড়ে। গুলিটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে চেয়ারে বিদ্ধ হয় এবং চেয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর মুহূর্তের মধ্যে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। সাংবাদিক রানা কবির বলেন, দুর্বৃত্তের ছোড়া গুলিটি টুলে বিদ্ধ হয়। এর একটি স্প্রিন্টার সাংবাদিক আওয়ালের বুকে লেগে কিছু অংশ ছিলে যায়। তিনি সুস্থ আছেন।  খুলনা সদর থানার ওসি

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের সামনে এই ঘটনা ঘটে।  জানা গেছে, প্রতিদিন কাজ শেষে রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জাতিসংঘ পার্কের পাশে জলিলের দোকানে সাংবাদিকরা নিয়মিত আড্ডা দেন। এদিনও এখানে বসে তারা গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুজন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি একটি চেয়ারের টুলে লাগে। এ সময় ঘটনাস্থলে থাকা দ্য বিজনেস স্টান্ড্যার্ডের সাংবাদিক আওয়াল আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মতি বলেন, ‘প্রতিদিনের মতো আমরা কয়েকজন সাংবাদিক এখানে আড্ডা দিচ্ছিলাম। দুজন হেলমেট পরিহিত যুবক বাইকে এসে গুলি ছোড়ে। গুলিটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে চেয়ারে বিদ্ধ হয় এবং চেয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর মুহূর্তের মধ্যে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। সাংবাদিক রানা কবির বলেন, দুর্বৃত্তের ছোড়া গুলিটি টুলে বিদ্ধ হয়। এর একটি স্প্রিন্টার সাংবাদিক আওয়ালের বুকে লেগে কিছু অংশ ছিলে যায়। তিনি সুস্থ আছেন।  খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ফায়ার্ডকৃত বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। কী কারণে এখানে গুলির ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow