খুলনার ঝালবুনিয়ার নদীতীর প্রতিরক্ষা কাজের ব্যয় বাড়লো ১৭ কোটি টাকা

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় খুলনার দাকোপ উপজেলার ঝালবুনিয়া এলাকায় নদীতীর প্রতিরক্ষা কাজে ১৭ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৫৭ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২০ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প (কম্পোনেন্ট-১, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অংশ) (২য় সংশোধিত) প্রকল্পের পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করছে। অনুমোদিত ভেরিয়েশনের অর্থের পরিমাণ ১৭ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৫৭ টাকা। জানা গেছে, ১৩ নভেম্বর ২০২৩ তারিখে পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনের পর খুলনা জেলার দাকোপ উপজেলার ঝালবুনিয়া এলাকায় ১৬০০ মিটার নদীতীর প্রতিরক্ষা কাজ এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে ৯২ কোটি ১৮ লাখ ৫৩ হাজার ৯০২ টাকায় চুক্তিবদ্ধ হয়। কাজ চলমান অবস্থায় বাস্তব পরিস্থিতির কার

খুলনার ঝালবুনিয়ার নদীতীর প্রতিরক্ষা কাজের ব্যয় বাড়লো ১৭ কোটি টাকা

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় খুলনার দাকোপ উপজেলার ঝালবুনিয়া এলাকায় নদীতীর প্রতিরক্ষা কাজে ১৭ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৫৭ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২০ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প (কম্পোনেন্ট-১, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অংশ) (২য় সংশোধিত) প্রকল্পের পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পটি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করছে। অনুমোদিত ভেরিয়েশনের অর্থের পরিমাণ ১৭ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৫৭ টাকা।

জানা গেছে, ১৩ নভেম্বর ২০২৩ তারিখে পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনের পর খুলনা জেলার দাকোপ উপজেলার ঝালবুনিয়া এলাকায় ১৬০০ মিটার নদীতীর প্রতিরক্ষা কাজ এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে ৯২ কোটি ১৮ লাখ ৫৩ হাজার ৯০২ টাকায় চুক্তিবদ্ধ হয়। কাজ চলমান অবস্থায় বাস্তব পরিস্থিতির কারণে নকশায় পরিবর্তন আনা হয় এবং কিছু দরপত্র বহির্ভূত আইটেম অন্তর্ভুক্ত করা হয়।

পরিবর্তিত নকশা অনুযায়ী ২৫০ কেজি জিও ব্যাগ ও শ্রমিক ব্যয়ের মতো দুটি নতুন আইটেম যুক্ত হয়। পাশাপাশি ১৭৫ কেজি জিও ব্যাগ, সিসি ব্লকের সংখ্যা বৃদ্ধি এবং মাটির কাজের শ্রম ব্যয় বৃদ্ধি পাওয়ায় মোট ব্যয় বাড়ে।

ফলে মূল চুক্তিমূল্যের অতিরিক্ত ভেরিয়েশনসহ সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১০৯ কোটি ৪৩ লাখ ৯০ হাজার ২৬০ টাকা। যা মূল চুক্তিমূল্যের তুলনায় ১৮ দশমিক ৭২ শতাংশ বেশি।

প্রকল্পটির প্রথম সংশোধন ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদিত হয়। প্রকল্পের মেয়াদ ১ জানুয়ারি ২০২২ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত নির্ধারিত রয়েছে।

এমএএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow