খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবক গুলিবিদ্ধ

খুলনা নগরীর টুটপাড়ায় সোহেল (৩৫) নামে একজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে সোহেলের কোমরে গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা। তবে পুলিশ এখনো এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে টুটপাড়ার খালপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে পাঁচজন এসে সোহেলের কোমরে গুলি করে পালিয়ে যায়। সোহেলকে উদ্ধার করে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোহেলকে ঢাকায় পাঠানো হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, হামলার ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে। খুব শিগগির জড়িতদের ধরা সম্ভব হবে বলে তিনি জানান। এআরএএন/এমএসএম

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবক গুলিবিদ্ধ

খুলনা নগরীর টুটপাড়ায় সোহেল (৩৫) নামে একজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে সোহেলের কোমরে গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা। তবে পুলিশ এখনো এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে টুটপাড়ার খালপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে পাঁচজন এসে সোহেলের কোমরে গুলি করে পালিয়ে যায়। সোহেলকে উদ্ধার করে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোহেলকে ঢাকায় পাঠানো হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, হামলার ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে। খুব শিগগির জড়িতদের ধরা সম্ভব হবে বলে তিনি জানান।

এআরএএন/এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow