খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মো. ইসমাইল (৩২)। তিনি ওই এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত ইসমাইলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ঘটনাস্থলে গুলি করার পর ইসমাইলের মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইসমাইল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে পুলিশ অ্যাসোল্ট মামলা ও হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম মো. ইসমাইল (৩২)। তিনি ওই এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত ইসমাইলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গুলি করার পর ইসমাইলের মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইসমাইল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে পুলিশ অ্যাসোল্ট মামলা ও হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow