খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা: মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় মাছ ব্যবসায়ীদের ওপর হামলা, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. রাজুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রাজু নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি খুলশী থানার ২ নম্বর গেট এলাকার একটি কলোনিতে বসবাস করতেন। শনিবার (২০ জুন) খুলশী থানার ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, খুলশী থানার ২ নম্বর গেট রেললাইনসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছিলেন মো. রাসেল ও তার সহযোগীরা। অভিযোগ রয়েছে, গত এক মাস ধরে রাজুসহ কয়েকজন ব্যবসায়ীদের কাছে এককালীন এক লাখ টাকা এবং দৈনিক পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। মামলার এজাহার অনুযায়ী, গত ১৫ জুন ব্যবসায়ীদের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করা হয়। পরে বাকি টাকা না দেওয়ায় ১৮ জুন রাতে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে মাছের দোকানগুলোতে হামলা চালায়। এ সময় দোকানপাটে ভাঙচুর, ব্যবসায়ীদের মারধর এবং নগদ দুই লাখ টাকা লুট করার অভিযোগ রয়েছে। হামলায় মাছ ব্যবসায়ী মো. রাসেল আহত হন। তাকে হত্যাচেষ্টার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে। খুলশী থানায় চাঁদাবাজি, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি প্
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় মাছ ব্যবসায়ীদের ওপর হামলা, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. রাজুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
রাজু নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি খুলশী থানার ২ নম্বর গেট এলাকার একটি কলোনিতে বসবাস করতেন।
শনিবার (২০ জুন) খুলশী থানার ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, খুলশী থানার ২ নম্বর গেট রেললাইনসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছিলেন মো. রাসেল ও তার সহযোগীরা। অভিযোগ রয়েছে, গত এক মাস ধরে রাজুসহ কয়েকজন ব্যবসায়ীদের কাছে এককালীন এক লাখ টাকা এবং দৈনিক পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৫ জুন ব্যবসায়ীদের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করা হয়। পরে বাকি টাকা না দেওয়ায় ১৮ জুন রাতে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে মাছের দোকানগুলোতে হামলা চালায়। এ সময় দোকানপাটে ভাঙচুর, ব্যবসায়ীদের মারধর এবং নগদ দুই লাখ টাকা লুট করার অভিযোগ রয়েছে।
হামলায় মাছ ব্যবসায়ী মো. রাসেল আহত হন। তাকে হত্যাচেষ্টার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে। খুলশী থানায় চাঁদাবাজি, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন রাসেল।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি রাজুকে গ্রেফতার করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, রাজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা এবং দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এমআরএএইচ/এমএএইচ/
What's Your Reaction?