খেজুরের প্যাকেটে মিলল ৭ হাজার ইয়াবা
বগুড়ার শিবগঞ্জে অভিনব কায়দায় পাচারের সময় প্রায় সাত হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ইয়াবাগুলো খেজুরের প্যাকেটের আদলে স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শংকর চন্দ্র রায় (৫৭)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের বাসিন্দা। রোববার (১ মার্চ) দুপুরে ডিএনসি বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমান এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি যাত্রীবাহী বাসে করে ইয়াবার বড় চালান আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভরিয়া এলাকায় ‘আদিবা ক্ল্যাসিক পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের ‘জি-৩’ নম্বর আসনে বসা শংকর চন্দ্র রায়ের কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি পরীক্ষার সময় ভেতরে স্কচটেপে মোড়ানো খেজুরের প্যাকেটের মতো তিনটি পলি প্যাকেট পাওয়া যায়। সেগুলো খুলে মোট ৬ হাজার ৯৫০টি কমলা রঙের
বগুড়ার শিবগঞ্জে অভিনব কায়দায় পাচারের সময় প্রায় সাত হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ইয়াবাগুলো খেজুরের প্যাকেটের আদলে স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শংকর চন্দ্র রায় (৫৭)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের বাসিন্দা।
রোববার (১ মার্চ) দুপুরে ডিএনসি বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমান এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি যাত্রীবাহী বাসে করে ইয়াবার বড় চালান আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভরিয়া এলাকায় ‘আদিবা ক্ল্যাসিক পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের ‘জি-৩’ নম্বর আসনে বসা শংকর চন্দ্র রায়ের কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি পরীক্ষার সময় ভেতরে স্কচটেপে মোড়ানো খেজুরের প্যাকেটের মতো তিনটি পলি প্যাকেট পাওয়া যায়। সেগুলো খুলে মোট ৬ হাজার ৯৫০টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ডিএনসি কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি টিকিট ছাড়াই ওই বাসে ভ্রমণ করছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়ার শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক কারবারিদের এমন অভিনব কৌশল নস্যাৎ করতে ডিএনসির নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
What's Your Reaction?