খেলছেন না মিরাজ, প্রয়োজন আরও বিশ্রাম
অস্ট্রেলিয়াকে হোয়াওটওয়াশ করার লক্ষ্যে টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। তবে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ম্যাচে মাথায় বল লেগে মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন। যদিও খেলা শেষ করে মাঠ ছেড়েছেন। তবে এখনো ম্যাচ খেলার মতো অবস্থায় নেই এই অলরাউন্ডার। গতকাল জাগো নিউজকে প্রধান নির্বাচক জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্ট নয়, মিরাজ নিজেই একজন বিকল্পের কথা বলেছে। এ কারণেই শেখ মেহেদীকে শেষ মুহূর্তে দলে যুক্ত করা হয়। যেহেতু মাথায় বল লেগেছে, তাই মিরাজকে সরাসরি মাঠে নামার আগে আরও কিছু ডাক্তারি টেস্টে উত্তীর্ণ হতে হবে। মিরাজ যখন ব্যাটিংয়ের সময় মাথায় বলের আঘাত পান, তখন ছিল সন্ধ্যা। ফ্লাডলাইটের আলোয়। এখন দিনের বেলায় তার খেলতে, দৌড়াতে, বোলিং ও ফিল্ডিং করতে কেমন লাগবে, সেটাও খুঁটিয়ে দেখা হবে। প্রধান নির্বাচক জানিয়েছিলেন, ম্যাচের আগে মিরাজ কেমন বোধ করেন সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয় মিরাজ খেলবেন না। তার বদলে আজ খেলছেন অফ স্পিনার শেখ মেহেদী। টসের সময় শান্ত বলেছেন, ‘দূর্ভাগ্যবশত মিরাজ কনকাশনের জন্য খেল
অস্ট্রেলিয়াকে হোয়াওটওয়াশ করার লক্ষ্যে টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। তবে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ম্যাচে মাথায় বল লেগে মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন। যদিও খেলা শেষ করে মাঠ ছেড়েছেন। তবে এখনো ম্যাচ খেলার মতো অবস্থায় নেই এই অলরাউন্ডার।
গতকাল জাগো নিউজকে প্রধান নির্বাচক জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্ট নয়, মিরাজ নিজেই একজন বিকল্পের কথা বলেছে। এ কারণেই শেখ মেহেদীকে শেষ মুহূর্তে দলে যুক্ত করা হয়। যেহেতু মাথায় বল লেগেছে, তাই মিরাজকে সরাসরি মাঠে নামার আগে আরও কিছু ডাক্তারি টেস্টে উত্তীর্ণ হতে হবে।
মিরাজ যখন ব্যাটিংয়ের সময় মাথায় বলের আঘাত পান, তখন ছিল সন্ধ্যা। ফ্লাডলাইটের আলোয়। এখন দিনের বেলায় তার খেলতে, দৌড়াতে, বোলিং ও ফিল্ডিং করতে কেমন লাগবে, সেটাও খুঁটিয়ে দেখা হবে। প্রধান নির্বাচক জানিয়েছিলেন, ম্যাচের আগে মিরাজ কেমন বোধ করেন সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয় মিরাজ খেলবেন না। তার বদলে আজ খেলছেন অফ স্পিনার শেখ মেহেদী। টসের সময় শান্ত বলেছেন, ‘দূর্ভাগ্যবশত মিরাজ কনকাশনের জন্য খেলছেন না। সুস্থ আছেন। তিনি পুরোপুরি ফিট না। চিকিতৎসকরা মনে করছে তার আরও কিছুদিন বিশ্রামের প্রয়োজন।’
এছাড়া নাহিদ রানাকেও বিশ্রাম দেওয়া হয়েছে এই ম্যাচে। তার জায়গায় একাদশে ফিরেছেন বাহাতি পেসার শরিফুল ইসলাম।
এসকেডি/আইএন
What's Your Reaction?