খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরাফাতুল আলম তামিম (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার বখতপুর ইউনিয়নের ঝর্না দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তামিম ওই এলাকার চৌধুরী বাড়ির বাসিন্দা ও সৌদি আরবপ্রবাসী মো. হেলালের ছেলে। সে ঝর্না দিঘীরপাড় ফারকে আজম ইসলামিয়া সুন্নিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় তামিম। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরঘাটের পাশে তার নিথর দেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বখতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমআরএএইচ/এএমএ

খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরাফাতুল আলম তামিম (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার বখতপুর ইউনিয়নের ঝর্না দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তামিম ওই এলাকার চৌধুরী বাড়ির বাসিন্দা ও সৌদি আরবপ্রবাসী মো. হেলালের ছেলে। সে ঝর্না দিঘীরপাড় ফারকে আজম ইসলামিয়া সুন্নিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় তামিম। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরঘাটের পাশে তার নিথর দেহ দেখতে পান।

পরে তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বখতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow