খেলনা ভেবে কুড়িয়ে পাওয়া ককটেল হাতেই বিস্ফোরণ

শরীয়তপুরের জাজিরায় মরিচ খেত থেকে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় রাহাত (১০) নামের শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। খেলনা ভেবে শিশুটি ককটেলটি হাতে নিয়েছিল। শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরীয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাহাত ঘটনাস্থল লাগোয়া মুলনা ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার সামছু মাদবরের ছেলে। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠায়। পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের একটি মরিচ খেতে খেলার ছলে প্রবেশ করে রাহাত। সেখানে কসটেপ মোড়ানো ককটেল দেখতে পেলে সেটিকে খেলনা ভেবে কুড়িয়ে এনে খোলার চেষ্টা করে সে। একপর্যায়ে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে রাহাতের দুই হাতের কবজি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, কুড়িয়ে পাওয়া ককটেলটি খোলার চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়ে শিশুর দুই হাতের কবজি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিধান মজুমদার অনি/এএইচ/জেআইএম

খেলনা ভেবে কুড়িয়ে পাওয়া ককটেল হাতেই বিস্ফোরণ

শরীয়তপুরের জাজিরায় মরিচ খেত থেকে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় রাহাত (১০) নামের শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। খেলনা ভেবে শিশুটি ককটেলটি হাতে নিয়েছিল।

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরীয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রাহাত ঘটনাস্থল লাগোয়া মুলনা ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার সামছু মাদবরের ছেলে। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠায়।

পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের একটি মরিচ খেতে খেলার ছলে প্রবেশ করে রাহাত। সেখানে কসটেপ মোড়ানো ককটেল দেখতে পেলে সেটিকে খেলনা ভেবে কুড়িয়ে এনে খোলার চেষ্টা করে সে। একপর্যায়ে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে রাহাতের দুই হাতের কবজি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, কুড়িয়ে পাওয়া ককটেলটি খোলার চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়ে শিশুর দুই হাতের কবজি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিধান মজুমদার অনি/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow