খেলাধুলার সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আশপাশে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে ‘১ টাকায় শিক্ষা’ বিদ্যালয়টির শিক্ষার্থীদের মাঝে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন এমআরটি ক্লাব।  সরেজমিন দেখা যায়, বিদ্যালয়টিতে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী উপহার দেওয়া হয়। উপহারের মধ্যে ছিল— দাবা, লুডু, স্ক্রাবল, ম্যাজিক স্কেল, ম্যাচিং বোর্ড, ওয়ার্ড বোর্ড ইত্যাদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআরটি ক্লাবের প্রতিনিধি তানিয়া আক্তার মাহি, চবি শিক্ষার্থী আবু নাঈম তুষার ও আব্দুল্লাহ আল নাঈম, বিদ্যালয়টির ক্লাসরুম ইনচার্জ মো. রুম্মান আলম খান, শিক্ষিকা ইসরাত জাহান নিশা এবং মাহমুদুল ইসলাম মিনহাজ। এমআরটি ক্লাবের প্রতিনিধি তানিয়া আক্তার মাহি বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। ‘১ টাকায় শিক্ষা’ বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়টির ক্লাসরুম ইনচার্জ মো. রুম্মান আলম বলেন,

খেলাধুলার সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আশপাশে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে ‘১ টাকায় শিক্ষা’ বিদ্যালয়টির শিক্ষার্থীদের মাঝে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন এমআরটি ক্লাব। 

সরেজমিন দেখা যায়, বিদ্যালয়টিতে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী উপহার দেওয়া হয়। উপহারের মধ্যে ছিল— দাবা, লুডু, স্ক্রাবল, ম্যাজিক স্কেল, ম্যাচিং বোর্ড, ওয়ার্ড বোর্ড ইত্যাদি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআরটি ক্লাবের প্রতিনিধি তানিয়া আক্তার মাহি, চবি শিক্ষার্থী আবু নাঈম তুষার ও আব্দুল্লাহ আল নাঈম, বিদ্যালয়টির ক্লাসরুম ইনচার্জ মো. রুম্মান আলম খান, শিক্ষিকা ইসরাত জাহান নিশা এবং মাহমুদুল ইসলাম মিনহাজ।

এমআরটি ক্লাবের প্রতিনিধি তানিয়া আক্তার মাহি বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। ‘১ টাকায় শিক্ষা’ বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

বিদ্যালয়টির ক্লাসরুম ইনচার্জ মো. রুম্মান আলম বলেন, কর্মসূচিতে অংশগ্রহণকারী শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা গেছে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল।

বিদ্যালয়টির শিক্ষিকা ইসরাত জাহান নিশা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি এই বাচ্চাদের গান, খেলাধুলা, চিত্রাঙ্কন, গল্প শেখানো হয় এবং অংশগ্রহণকারীদের পুরস্কৃতও করা হয়।

চবি শিক্ষার্থী আবু নাঈম তুষার বলেন, এমআরটি ক্লাব ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, ক্রীড়া ও মানবিক উন্নয়নে কাজ করে যাবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ও খেলাধুলার সমন্বিত পরিবেশ নিশ্চিত করা গেলে তারাও একদিন দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে। কর্মসূচি সম্পূর্ণ করতে সহযোগী সকল ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow